শিরোনাম :
কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে ১৯ জনই হারিয়েছেন জামানত টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২ কুলিয়ারচরের ফেদাউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শেখ হাসিনার চাচা শিক্ষা উদ্যোক্তা শেখ কবির হোসেনের জানাযা সম্পন্ন টিকটকে পরিচয় সন্তান রেখে উধাও দুই নারী,থানায় অভি’যোগ ড.রেজা কিবরিয়াকে অভিনন্দন জানালেন স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া একে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর-৫ জনসাধারণ চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বো’মা বি’স্ফো’র’ণে দুজন নি/হ/ত আ’হ’ত ৩
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

টুঙ্গিপাড়ায় পৌর আওয়ামী লীগ নেতার পদত্যাগ

মোঃ শান্ত শেখ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি / ৫০ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের এক নেতা। বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার প্রেক্ষাপটে তিনি এ সিদ্ধান্ত নেন।
পদত্যাগকারী নেতা মোঃ তুহিব্বুল ইসলাম। তিনি টুঙ্গিপাড়া পৌর শাখার আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) দুপুরে ১২টায় টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
বক্তব্যে তিনি বলেন, দেশের প্রচলিত আইন, সংবিধান ও রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানানো একজন সচেতন নাগরিকের দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই তিনি স্বেচ্ছায় দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও জানান, ভবিষ্যতেও তিনি আইন ও রাষ্ট্রীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থেকে জীবনযাপন করবেন। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category