শিরোনাম :
শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি ভৈরবে নিখোঁজের চারদিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চক্র কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ভূরুঙ্গামারীতে ৭ বছরেও শেষ হয়নি ১৩৬ কোটি টাকার সেতুর কাজ চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি আটক ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুলিশের অভিযানে মাদক সম্রাট হুমায়ুন আটক হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক, সীমান্তে বিজিবি’র অভিযানে আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁ’দা’বা’জির বিরুদ্ধে মা’নববন্ধন
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

টুঙ্গিপাড়ায় বি’ষ খাইয়ে নববধূকে হ/ত্যা/র অ/ভিযোগ

মোঃ শান্ত শেখ,গোপালগঞ্জ প্রতিনিধি / ৬২ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শারীরিক নির্যাতন চালিয়ে ও বিষ খাইয়ে নুসরাত হোসেন সানজিদা ওরফে তন্নী (১৮) নামের এক নববধূকে হত্যার উঠেছে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ মারা যান।

নিহতের বাবা জাহাঙ্গীর খান বলেন, ‘আমার মেয়ের সঙ্গে জাফর খানের ছেলে আরিফ উল্লাহ খানের প্রেমের সম্পর্ক ছিল। ১৫দিন আগে ওই ছেলে আমার মেয়ের সঙ্গে দেখা করতে এলে গ্রামের লোকজন ধরে তাদের বিয়ে দিয়ে দেয়। এরপর থেকে আমার মেয়েকে আর শশুর বাড়ি নেয়নি। গত রবিবার আমার মেয়ে নিজের ইচ্ছায় তার শশুর বাড়িতে গিয়ে উঠলে পরদিন সোমবার সকালে বাড়িতে এসে আমাকে বলে আমার নামে দুই বিঘার একটি জমি লিখে দিতে বলেছে শশুর বাড়ির লোকজন। এরপর আমার মেয়ে আবারো শশুর বাড়ি চলে যায়। আজ মঙ্গলবার সকালে আমার মেয়েকে বিষ খাওয়া অবস্থায় আমাদের বাড়ীর সামনের রাস্তায় ফেলে যায় স্বামীসহ শশুর বাড়ির লোকজন। পরে আমার ছেলে খবর দিলে আমরা প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে গোপালগঞ্জ-২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসি। সেখানে অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে আমার মেয়ে মারা যায়। আমার মেয়েকে শারীরিক নির্যাতন করে ও বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।’

এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। এ ব্যাপারে কোনো অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের ময়নাতদন্ত করা হচ্ছে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category