• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
Headline
টুঙ্গিপাড়ায় ১০ কিলোমিটার সড়ক যেন অপরাধের অভয়ারণ্য ইউএনডিপি-জেলা পরিষদের যৌথ প্রকল্প নিয়ে রাঙ্গামাটিতে অবহিতকরণ সভা নওগাঁয় হানিট্র্যাপে সাড়া দিয়ে ফাঁদে চেকের ফাঁদে শিক্ষক, গ্রেপ্তার ৪ কুলিয়ারচরে মেয়র পদে তরুণ নেতা নূরুল ইশরাক-কে চান নাগরিক ও ভক্তবৃন্দরা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের কুমিল্লায় মাদক উদ্ধারে পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক মাধবপুরে সাবেক মেয়র শাহ মো. মুসলিম গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অষ্টগ্রামে আওয়ামী লীগ নেতা মোজতাবা আরিফ খান ডিবি’র হাতে গ্রেপ্তার ভৈরবে জেল পলাতক আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

টুঙ্গিপাড়ায় ভারী বর্ষণে ভেঙে গেছে সড়কের তিন অংশ, দুর্ঘটনার শঙ্কা

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাশুড়িয়ায় ভারী বর্ষণ ও অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে গুরুত্বপূর্ণ একটি সড়কের তিনটি অংশ মারাত্মকভাবে ভেঙে গেছে। বোরহানের দোকান এলাকা থেকে মধুমতী নদীর সংলগ্ন হয়ে গহরডাঙ্গা মাদ্রাসা পর্যন্ত সড়কটি এলাকার মানুষের একমাত্র চলাচলের পথ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, সড়কটির পাশে রয়েছে দুটি প্রাথমিক বিদ্যালয়, গহরডাঙ্গা মাদ্রাসা ও একটি মহিলা মাদ্রাসা। প্রতিদিন শিক্ষার্থী, শিক্ষকসহ শত শত মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করেন। বর্তমানে সড়কের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় যানবাহন ও পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

অভিযোগ রয়েছে, বালু ও ভারী মালামালবোঝাই গাড়ি নিয়মিত চলাচলের কারণে সড়কের পাশের মাটি সরে গিয়ে ভাঙন সৃষ্টি হয়েছে। ভারী যানবাহন চলাচল অব্যাহত থাকলে সড়কের অবশিষ্ট অংশও যেকোনো সময় ভেঙে পড়তে পারে। এতে বড় ধরনের দুর্ঘটনার পাশাপাশি পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

কুশলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফায়েক শেখ বলেন, “এই রাস্তা দিয়ে ভারী গাড়ি চলাচলের কারণে রাস্তার পাশ ভেঙে গেছে। রাস্তাটি পুরোপুরি ভেঙে গেলে এলাকার মানুষের বড় ধরনের ক্ষতি হবে। কারণ এটিই আমাদের একমাত্র চলাচলের পথ।”

এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের পাশাপাশি সংস্কার না হওয়া পর্যন্ত ভারী যানবাহন চলাচল বন্ধ বা নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী ও সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category