• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Headline
মুকসুদপুরে ক্ষুদ্র ঋণ বিতরণের মধ্য দিয়ে বিজের শাখা কার্যালয় উদ্বোধন ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লায় মেহেদী হ’ত্যা: চার আসামির নাম প্রকাশ, অটোরিকশা উদ্ধার গোপালগঞ্জে সরকারি পুকুর ও সড়কের গাছ কেটে নেওয়ার দুই পৃথক অভিযোগ নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ২ কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ. লীগ নেতা ১০ ঘণ্টা পর ফের আটক নজরুল বর্ষ উদযাপন ২০২৬: সিরাজগঞ্জে ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতা শুরু তরুণী হত্যা মামলায় ভাই গ্রেপ্তার, নেপথ্যে দেনমোহরের টাকা নিয়ে বিরোধ

ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ২

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অন্তর (৩০) নামে আরও এক যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ভুল্লী থানাধীন বালিয়া ইউনিয়নের লক্ষ্মীরহাটগামী এলাকায় আশা এনজিওর সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন—ভুল্লী থানার কুমারপুর ডাঙ্গাপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে মো. হামিদুল ইসলাম (২০) এবং ঠাকুরগাঁও পৌরসভার গোয়াপাড়া মহল্লার মৃত আজিজুলের ছেলে মো. মিজান (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ভুল্লী থানার এসআই (নিরস্ত্র) সজিব হাসান সঙ্গীয় ফোর্সসহ বালিয়া ইউনিয়নের লক্ষ্মীরহাটগামী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজনদের তল্লাশি করে হামিদুল ইসলাম ও মিজানের কাছ থেকে ৬ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্তর নামে এক যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় ভুল্লী থানার এসআই (নিরস্ত্র) সজিব হাসান বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভুল্লী থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category