শিরোনাম :
শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি ভৈরবে নিখোঁজের চারদিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চক্র কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ভূরুঙ্গামারীতে ৭ বছরেও শেষ হয়নি ১৩৬ কোটি টাকার সেতুর কাজ চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি আটক ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুলিশের অভিযানে মাদক সম্রাট হুমায়ুন আটক হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক, সীমান্তে বিজিবি’র অভিযানে আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁ’দা’বা’জির বিরুদ্ধে মা’নববন্ধন
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ৪১৭ কেন্দ্রের মধ্যে ২০১ টি ঝুঁকিপুর্ণ

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি / ৭৩ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

মাঘের শেষে শীতের দাপট কমলেও ঠাকুরগাঁওয়ে নির্বাচনী আমেজ দিয়েছে বাড়তি উষ্ঞতা । চায়ের দোকান থেকে ফসলের মাঠজুড়ে নির্বাচনী উত্তাপ। ভোটের মাঠে জোর প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সভা,সমাবেশ আর গণসংযোগের কমতি নেই কারও। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রতি। চলছে কথার লড়াই। তবে ভোটকে ঘিরে প্রত্যাশা পূরণের পাশাপাশি নানাবিধ কারনে শঙ্কিতও সাধারণ ভোটারেরা।

এবারে জেলার তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দিতা করছেন ২০ জন প্রার্থী। ১২ লক্ষাধিক মানুষের ভোটাধিকার প্রয়োগে প্রস্তত হচ্ছে ৪১৭ টি ভোটকেন্দ্র। এরই মধ্যে ঝুঁকিপুর্ণ কেন্দ্রের সংখ্যা ২০১ টি ।

ঠাকুরগাঁও-১ (সদর) আসনে ১৮৫ টি কেন্দ্রের মধ্যে ৯২ টি, ঠাকুরগাঁও-২(বালিয়াডাঙ্গী,হরিপুর,রাণীশংকৈলের একাংশ) আসনে ১০৪ টির মধ্যে ৪৬ টি এবং ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ,রাণীশংকৈল) আসনে ১২৮ টির মধ্যে ৬৩ টি ঝুঁকিপুর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রগুলো নির্বাচন উপযোগী করার পাশাপাশি শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রস্তত জেলা প্রশাসন। নিরপেক্ষতা আর সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে থাকবে সিসিটিভি।

সদর উপজেলার জামালপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের স্কুল শিক্ষক শফিকুল ইসলাম বলেন, বিগত সময়ে ভোট ঘিরে নানা সহিংসতা পরীলক্ষিত হয়েছে। আমরা আর পুনরাবৃত্তি চাইনা। আমরা চাই ভোট হোক আনন্দের, ভোট হোক উৎসবমুখর৷ প্রশাসন সর্বোচ্চ নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা৷

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা বলেন, অবাধ,সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে প্রশাসন বদ্ধ পরিকর৷ প্রত্যেকটা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে।এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সচেষ্ট ভূমিকা পালনে তৎপর। সকলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category