শিরোনাম :
কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে ১৯ জনই হারিয়েছেন জামানত টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২ কুলিয়ারচরের ফেদাউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শেখ হাসিনার চাচা শিক্ষা উদ্যোক্তা শেখ কবির হোসেনের জানাযা সম্পন্ন টিকটকে পরিচয় সন্তান রেখে উধাও দুই নারী,থানায় অভি’যোগ ড.রেজা কিবরিয়াকে অভিনন্দন জানালেন স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া একে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর-৫ জনসাধারণ চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বো’মা বি’স্ফো’র’ণে দুজন নি/হ/ত আ’হ’ত ৩
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে জজকোর্ট চত্বরে মান’বব’ন্ধন

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি / ৬৫ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের বাসিন্দা বেলী রানীর সন্তানের পিতৃপরিচয়ের স্বীকৃতির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার।

বুধবার (২১ জানুয়ারি ) দুপুরে ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বেলী রানি, তার পরিবারসহ স্থানীয় নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সন্তানের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান। বক্তারা বলেন, সন্তানের পরিচয় ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় ভুক্তভোগী পরিবারটি ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।

বেলী রানি অভিযোগ করেন, সন্তানের পিতৃপরিচয় নিয়ে তিনি সামাজিক ও মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছেন। দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে সন্তানের পিতৃপরিচয়ের স্বীকৃতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, এ ধরনের ঘটনায় ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো জরুরি। ন্যায়বিচার নিশ্চিত না হলে তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category