শিরোনাম :
শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি ভৈরবে নিখোঁজের চারদিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চক্র কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ভূরুঙ্গামারীতে ৭ বছরেও শেষ হয়নি ১৩৬ কোটি টাকার সেতুর কাজ চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি আটক ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুলিশের অভিযানে মাদক সম্রাট হুমায়ুন আটক হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক, সীমান্তে বিজিবি’র অভিযানে আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁ’দা’বা’জির বিরুদ্ধে মা’নববন্ধন
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

ঠাকুরগাঁও-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. আব্দুস সালাম নির্বাচিত

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি / ৪৮ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. আব্দুস সালাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে অনানুষ্ঠানিক ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইসরাত ফারজানা।

হরিপুর, বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল উপজেলার আংশিক এলাকা নিয়ে গঠিত এই আসনে মোট ১৬টি ইউনিয়ন রয়েছে। পোস্টাল ভোটসহ ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৪৯ জন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি প্রার্থী ডা. আব্দুস সালাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৭ ভোট। জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী আব্দুল হাকিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭০৭ ভোট। জাতীর পার্টির নুরুন নাহার বেগম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৭৬ ভোট। গণঅধিকার পরিষদের ফারুক হোসেন ট্রাক প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮৪৩ ভোট। আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির নাহিদ রানা ঈগল মার্কায় পেয়েছেন ৪৫১ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রেজাউল করিম হাতপাখা মার্কায় পেয়েছেন ৪৩৭ ভোট। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী সাহাব উদ্দীন আহাম্মেদ কাস্তে মার্কায় পেয়েছেন ৩৮০ ভোট।

এ আসনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৭১১টি। বাতিল ভোট হয়েছে ৫ হাজার ৬৭৭টি। সর্বমোট প্রদত্ত ভোট ২ লাখ ৪৮ হাজার ৩৮৮টি, যা মোট ভোটারের ৭৩.০৪ শতাংশ।

একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে এ আসনে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৫৩ হাজার ৫৩৯টি এবং না ভোট পড়েছে ৬৮ হাজার ১৮২টি।

উল্লেখ্য, এ আসনে মোট ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানানো হয়েছে, এটি বেসরকারি ফলাফল; নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category