শিরোনাম :
শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি ভৈরবে নিখোঁজের চারদিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চক্র কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ভূরুঙ্গামারীতে ৭ বছরেও শেষ হয়নি ১৩৬ কোটি টাকার সেতুর কাজ চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি আটক ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুলিশের অভিযানে মাদক সম্রাট হুমায়ুন আটক হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক, সীমান্তে বিজিবি’র অভিযানে আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁ’দা’বা’জির বিরুদ্ধে মা’নববন্ধন
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

ঠাকুরগাঁয়ের মাহাবুব করিম স্কোয়াস গেম খেলে পদক অর্জন

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি / ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

স্কোয়াস গেম প্রতিযোগিতায় অংশ নিয়ে পদক অর্জন করেছেন ঠাকুরগাঁওয়ে মাহমুদ করিম। তার এই সাফল্যে স্থানীয় ক্রীড়াঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

জানা গেছে, স্থানীয় একটি ক্রীড়া সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে মাহমুদ করিম বিজয়ী হয়ে পদক লাভ করেন। খেলা শেষে উপস্থিত দর্শক ও অতিথিরা তাকে অভিনন্দন জানান।

তিনি বর্তমানে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
তার এই সাফল্যে বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের ঠাকুরগাঁও জেলা আহ্বায়ক মাহমুদ করিমকে উৎসাহ ও শুভেচ্ছা জানান এবং ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন।

বিএনপি নেতা মীর জাহিদ বলেন, মাহমুদ করিমের এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, এটি ঠাকুরগাঁওয়ের ক্রীড়াঙ্গনের জন্য গর্বের বিষয়। এত অল্প বয়সে সে যে মনোযোগ, পরিশ্রম ও দক্ষতার পরিচয় দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। আমরা চাই, সে নিয়মিত অনুশীলন চালিয়ে যাক এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়েও জেলার প্রতিনিধিত্ব করুক।

তিনি আরও বলেন, আমাদের উচিত এমন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের শিক্ষা দেয়। মাহমুদের মতো তরুণদের উৎসাহ দিলে তারা আরও বড় সাফল্য বয়ে আনবে।

তার এই উদ্যোগে উপস্থিত ক্রীড়াপ্রেমীদের মধ্যে প্রশংসা দেখা যায়।

এসময় আরও উপস্থিত ছিলেন, আকচা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো: সমসের আলী, শাপলা স্কুলের প্রধান শিক্ষক, কোচ সহ স্থানীয় ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category