শিরোনাম :
কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে ১৯ জনই হারিয়েছেন জামানত টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২ কুলিয়ারচরের ফেদাউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শেখ হাসিনার চাচা শিক্ষা উদ্যোক্তা শেখ কবির হোসেনের জানাযা সম্পন্ন টিকটকে পরিচয় সন্তান রেখে উধাও দুই নারী,থানায় অভি’যোগ ড.রেজা কিবরিয়াকে অভিনন্দন জানালেন স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া একে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর-৫ জনসাধারণ চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বো’মা বি’স্ফো’র’ণে দুজন নি/হ/ত আ’হ’ত ৩
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

ডিম সিন্ডিকেটের বিরুদ্ধে তিন জেলার খামারিদের মানববন্ধন

মোঃ মাইদুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি / ৪৫ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

কাজী ফার্মসসহ বিভিন্ন করপোরেট সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ এবং ডিমের ন্যায্যমূল্যের দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় লেয়ার খামারিদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার সানিয়াজান বাজারে পাটগ্রাম পোল্ট্রি মালিক সমিতির ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে রংপুর, নীলফামারী ও লালমনিরহাট জেলার বিপুল সংখ্যক খামারি অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন নুরুজ্জামান। এ সময় বক্তারা বলেন, করপোরেট প্রতিষ্ঠানগুলোর সিন্ডিকেটের কারণে ডিমের বাজারে কৃত্রিম সংকট ও মূল্য বৈষম্য তৈরি হচ্ছে, যার ফলে প্রান্তিক ও ক্ষুদ্র খামারিরা প্রতিনিয়ত লোকসানের মুখে পড়ছেন।

প্রতিবাদের অংশ হিসেবে খামারিরা রাস্তায় ডিম ভেঙে প্রতীকী কর্মসূচি পালন করেন। বক্তারা অভিযোগ করেন, করপোরেট সিন্ডিকেটের একচেটিয়া নিয়ন্ত্রণে ডিমের বাজার আজ খামারিবিরোধী হয়ে উঠেছে। অবিলম্বে বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর হস্তক্ষেপ দাবি করেন তাঁরা।

মানববন্ধনে নারী উদ্যোক্তা নুপুর আক্তার বলেন,
“প্রতিদিন এক হাজার মুরগিতে আমাদের প্রায় দুই হাজার টাকা লোকসান হচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের খামার বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না।”

অপর এক খামারি আক্ষেপ করে বলেন,
“আমরা ব্যাংক ঋণ নিয়ে খামার পরিচালনা করছি। প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা নিজেরা কী খাব, মুরগিকে কী খাওয়াব এবং ঋণের কিস্তি কীভাবে পরিশোধ করব—সেটাই বড় প্রশ্ন।”

খামারিরা দ্রুত ডিমের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category