শরীয়তপুর গোসাইরহাটে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইস-টু’ অভিযানে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মোশারফ পাইক (৩২) কে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার শরীয়তপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার মধ্যরাতে ছাত্রলীগ নেতা মোশারফ কে উপজেলার ধীপুর এলাকা থেকে গ্রাপ্তার করা হয়েছে। গ্রেপ্তাকৃত মোশারফ নিষিদ্ধ ছাত্রলীগের গোসাইরহাট পৌরসভার যুগ্ন সম্পাদক ছিলেন। পৌর ৩ নম্বর ওয়ার্ড এলকার ধীপুর গ্রামের আযাহার পাইকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গোসাইরহাট অফিসার ইনচার্জ মো.আজিজুল ইসলাম জানান, গোসাইরহাট থানায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ছাত্রলীগ নেতা মোশারফ কে আদালতের মাধ্যমে শরীয়তপুর কারাগারে পাঠানো হয়েছে।