শিরোনাম :
গাজীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রায়পুরায় যুবদল নেতা মাহবুব উদ্দিনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রায়পুরায় বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল শরীয়তপুরে পুকুরের পানিতে ভেসে উঠে শিশুর লাশ শরীয়তপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএনপিতে যোগদান ভৈরবে নিসচার বৃক্ষরোপণ ও কম্বল বিতরণ কর্মসূচিতে কণ্ঠশিল্পী মেহেরীন সহকারী অধ্যাপক (সার্জারী) থেকে সহযোগী অধ্যাপক (সার্জারী) হলেন ডা. নিয়ামুল ইসলাম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাতিয়ায় মৎস্যজীবী দলের দোয়া মাহফিল কুলিয়ারচরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল মানবাধিকার দিবস উপলক্ষে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশে আলোচনা সভা
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

তানোরে ধানের শীষের পক্ষে ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক

সারোয়ার হোসেন, রাজশাহী জেলা প্রতিনিধি: / ১৬৬ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনের ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিনের পক্ষে ধানের শীষ কে বিজয়ী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(০৬নভেম্বর) বিকেলে পাঁচন্দর ইউনিয়নের ১নং ওয়ার্ড নোনাপুকুর গ্রামে এউঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড বিএনপির সভাপতি পরান মন্ডলের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গাফফারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোর্তুজা, বিশেষ অতিথি বিএনপি নেতা লফর আলী মেম্বার প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মজিবুর রহমান বলেন,আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক ধানের শীষ। উন্নয়নের প্রতীক ধানের শীষ। তাই আমাদের সকলকে ঐকবদ্ধ হয়ে একযোগে ধানের শীষ কে বিজয়ী করার লক্ষে কাজ করতে হবে। কে কি পেলাম না পেলাম সেসব মনে রাখা যাবেনা,আমরা সবাই এক পরিবারের লোক। আমাদের পরিচয় আমরা ধানের শীষের লোক। তাই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐকবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান তিনি। উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোর্তুজা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের আমলে বিএনপির নেতাকর্মীরা অনেক নির্যাতনের শিকার হয়েছে। তবুও স্বৈরাচার আওয়ামী লীগের কাছে মাথা নতো করেনি। জেল জুলুম সহ্য করে বিএনপির জন্য লড়াই করে গেছেন। এখনো তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই সবাইকে ঐকবদ্ধ থেকে এসব অশুভ শত্রুকে প্রতিহত করে ধানের শীষ কে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category