প্রায় ১৭ বছরের নির্বাসন শেষে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পিতবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরবেন তিনি।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে দেশজুড়েই বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। শরীয়তপুর গোসাইরহাটের নেতাকর্মীরা তারেক রহমান কে বরণে উদ্দেশ্যে যাওয়ার জন্য চলছে ব্যাপক প্রস্তুতি।
ফলে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বিএনপি নেতাকর্মীরা এখন ঢাকামূখী। ঢাকায় বড় সমাগম করতে গোসাইরহাট উপজেলা বিএনপির শীর্ষ নেতারা। শরীয়তপুর -৩ আসনে মনোনয়ান পাওয়া ও মনোনয়নপ্রত্যাশী নেতারাও ঢাকায় বড় শোডাউন দেখাতে চান।
গোসাইরহাটের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে কথা বলে জানা গেছে, তারেক রহমানের সংবর্ধনায় গোসাইরহাট থেকে ঢাকায় প্রায় ৪’ হাজার নেতাকর্মী নিয়ে যাওয়ার চেষ্টা করছেন নেতারা। ইতোমধ্যে অনেকে ঢাকায় চলে গেছেন। তবে বেশিরভাগই যাবেন বুধবার রাতে।এরজন্য নৌপথে ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে লঞ্চ।
জানা যায়, বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরবেন তারেক রহমান। তাকে বহনকারী ফ্লাইটটি ওইদিন সকালে প্রথমে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবে। এরপর এটি ঢাকায় রওয়ানা করবে।
দেশে ফেরার পর বৃহস্পতিবার দুপুরে তারেক রহমানকে সংবর্ধনা প্রদান করবে বিএনপি। রাজধানীর ৩০০ ফিট এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিক আহমেদ জানান, তারুন্যের অহংকার তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গোসাইরহাট উপজেলার সকল বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ভাবে ঢাকায় ইতিমধ্যেই চলে গেছেন। এছাড়াও আজকে রাত ১০ টার দিকে আরো নেতাকর্মীরা সর্বসাধারন পট্টি লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে কেবল বিএনপি নয়, সাধারণ মানুষজনের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। মানুষদের মধ্যে বাড়তি উদ্দীপনা রয়েছে।