শিরোনাম :
বাগেরহাটের সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ একই পরিবারের ১২জন নিহত কালীগঞ্জে ৫ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা হাতিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে আছড়ে পড়ল কাভার্ডভ্যান ঠাকুরগাঁও এলজিইডি’র উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ড অব্যাহত এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফ মির্জাপুরে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ভৈরবে ব্যবসায়ীদের তেল সরবরাহ বন্ধ করায় ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা ভৈরবে ওজনে কম দেয়ায় মিন্টু মিয়া পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ভৈরবে বিএনপির আনন্দ র‍্যালি

নিজস্ব প্রতিনিধি / ১৭৫ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ নির্বাসন শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ভৈরবে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ভৈরব উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি বিশাল আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা জড়ো হয়। পরে পৌর শহরের আইস কোম্পানির হতে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর শহীদ মিনারে এসে শেষ হয়।

র‍্যালি চলাকালে নেতা-কর্মীরা “তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে”, “তারেক রহমান বীরের বেশে, ফিরবে এবার বাংলাদেশে” সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন এর সঞ্চলনায় আলোচনা বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল হক প্রমুখ। এছাড়া র‍্যালীতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছরের জুলুম, অন্যায় এবং রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটিয়ে দেশনায়ক তারেক রহমান দেশের মাটিতে পা রাখছেন। এটি কোনো সাধারণ ফেরা নয়, এটি গণতন্ত্রের বিজয় এবং স্বৈরাচারের পরাজয়ের প্রতীক। বক্তারা আরো বলেন, তারেক রহমান কেবল বিএনপির নেতা নন, তিনি বাংলাদেশের আগামীর স্বপ্নদ্রষ্টা। তাঁর নেতৃত্বে দেশ নতুন করে পুনর্গঠিত হবে এবং জনগণের ভোটের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category