শিরোনাম :
কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে ১৯ জনই হারিয়েছেন জামানত টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২ কুলিয়ারচরের ফেদাউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শেখ হাসিনার চাচা শিক্ষা উদ্যোক্তা শেখ কবির হোসেনের জানাযা সম্পন্ন টিকটকে পরিচয় সন্তান রেখে উধাও দুই নারী,থানায় অভি’যোগ ড.রেজা কিবরিয়াকে অভিনন্দন জানালেন স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া একে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর-৫ জনসাধারণ চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বো’মা বি’স্ফো’র’ণে দুজন নি/হ/ত আ’হ’ত ৩
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

তুমি শুধু পরিবারের গর্ব না, তুমি বাংলাদেশের গর্ব- তারেক রহমান

মো.বাদল মিয়া, বেলাবো(নরসিংদী) প্রতিনিধি / ৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) সারা দেশে প্রথম স্থান অর্জন করা জাহাঙ্গীর আলম শান্তকে শুভেচ্ছা জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তুমি শুধু পরিবারের গর্ব না, তুমি বাংলাদেশের গর্ব। তোমার জন্য দোয়া রইল।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাহাঙ্গীর আলম শান্তর হাতে ক্রেস্ট তুলে দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।

বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে জানা গেছে, রাতে গুলশান বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষায় (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) জাতীয় মেধায় প্রথম স্থান অধিকারী জাহাঙ্গীর আলম শান্তকে উপহার প্রদান করেন।

শুভেচ্ছা বিনিময়ের সময় পরিবারের পক্ষ থেকে শান্তর বাবাকে ধন্যবাদ জানান এবং শান্তর পরিবারের সকলকে সালাম জানান তারেক রহমান। এ সময় বইসহ বিভিন্ন উপহার শান্তর হাতে তুলে দেন তারেক রহমান।

তিনি শান্তকে অভিনন্দন জানিয়ে আরও বলেন, সামনের বার আরও ভালো রেজাল্ট করবে এবং আমাকে তা ফোন করে জানাবে। আমায় আংকেল ডাকবে এবং ফোন করে বলবে, ‘আংকেল আমি এমন রেজাল্ট করেছি’। আমি পরে তুমার বাসায় যাবো।

এ সময় জাহাঙ্গীর আলম শান্ত, তারেক রহমানকে নরসিংদী তার গ্রামের বাড়িতে আসার আমন্ত্রণ জানালে তিনি নির্বাচনের পরে আসার আশ্বাস প্রদান করেন।

শান্তর শিক্ষাজীবনের ভিত্তি গড়ে ওঠে নরসিংদীর বেলাবো উপজেলায়। তিনি বারৈচা রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। এরপর উচ্চ মাধ্যমিকের জন্য ঢাকায় এসে তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজে ভর্তি হন।

জাহাঙ্গীর আলম শান্ত বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারেরচর গ্রামের মুদি দোকানি মিজানুর রহমান ও গৃহিণী ফেরদৌসী বেগমের ছেলে। তিন ভাই-বোনদের মধ্যে জাহাঙ্গীর আলম বড়। অন্য দুই বোন স্থানীয় বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী। শান্ত ভবিষ্যতে ভালো অনকোলজি (ক্যানসার বিশেষজ্ঞ) হয়ে দেশের মানুষের সেবা করতে চান বলে জানান।

শুভেচ্ছা বিনিময়কালে তারেক রহমানের সঙ্গে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. মনোয়ারুল কাদির বিটু প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category