• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
Headline
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, আটক ২২ কুলিয়ারচরে জুয়েল হ’ত্যা: প্রতিবাদে সড়ক অবরোধ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ওয়াদুদ ভুঁইয়ার উপহারে চেংগী নদীতে নৌকা, স্বস্তি আট-দশ গ্রামের মানুষের কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত নান্দাইলে যুবদল নেতা ফেরদৌসকে কু’পিয়ে আ’হত আটক ২ হালুয়াঘাটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় জরুরি সভা চালের ড্রামের ভেতর মিললো ২০৭ পিস ট্যাপেন্টাডল আটক ১ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য কুমিল্লা সদর হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা ঠাকুরগাঁওয়ে তিনজনের এক মাসের কা’রাদ’ণ্ড

দাউদকান্দিতে চু’রি, কসবায় মিলল মোটরসাইকেল; আ’টক ১

এ.কে পালাশ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১৫ জুন, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে চুরি হওয়া একটি মোটরসাইকেল কসবা উপজেলার শিমরাইল এলাকা থেকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত এক পেশাদার মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করেছে গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ।

পুলিশ জানায়, গত ৯ জুন সন্ধ্যায় দাউদকান্দি থানার স্বল্প পেন্নাই এলাকার একটি গ্যারেজ থেকে তিন ব্যক্তি একটি সুজুকি এসএফ মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের হলে গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলামের নেতৃত্বে তদন্ত শুরু হয়।
তদন্তের এক পর্যায়ে কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি এলাকা থেকে মো. সাইফুল ইসলাম (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক তথ্য দেন।
গ্রেপ্তারকৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও কসবা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে কসবা উপজেলার শিমরাইল কমিউনিটি ক্লিনিক এলাকার কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানাধীন গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, “গ্রেপ্তার হওয়া ব্যক্তি একজন পেশাদার মোটরসাইকেল চোর। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
চুর চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category