শিরোনাম :
বাগেরহাটের সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ একই পরিবারের ১২জন নিহত কালীগঞ্জে ৫ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা হাতিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে আছড়ে পড়ল কাভার্ডভ্যান ঠাকুরগাঁও এলজিইডি’র উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ড অব্যাহত এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফ মির্জাপুরে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ভৈরবে ব্যবসায়ীদের তেল সরবরাহ বন্ধ করায় ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা ভৈরবে ওজনে কম দেয়ায় মিন্টু মিয়া পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আশরাফ ভূইয়া

সুমন পাল, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি / ১৪৯ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

নরসিংদীর মাধবদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এমপি প্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে ২৩ জানুয়ারী শুক্রবার দুপুরে।
নরসিংদী সদর-১ আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী আশরাফ ভূইয়া উপস্থিত থেকে মাধবদী পুরাতন বাসষ্ট্যান্ড থেকে গণসংযোগ শুরু করে বাজারের বিভিন্ন গলিপথে লিফলেট বিতরণ করে মাধবদী বাজার বড় মসজিদের সম্মুখে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে গণসংযোগটি শেষ হয়। এসময় আশরাফ ভূইয়া তার বক্তব্যে বলেন, আমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী নিজেরাই নিরাপদ নয়, সন্ত্রাসীদের হাতে র‍্যাব সদস্য নিহত হয়েছে। এছাড়াও তিনি নির্বাচন কমিশনের কাছে সকল ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন এবং জনগণের প্রদত্ত ভোটের সঠিক গণনার দাবী জানান।
এসময় গণসংযোগে আরো উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার আমীর মাওলানা আবুল কাসেম, মাধবদী পৌরসভা শাখার আমীর ইউনুস ভূইয়া, সেক্রেটারী আব্দুল আউয়াল, নরসিংদী সদর-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী হুমায়ুন কবির, ইসলামি যুব আন্দোলন মাধবদী পৌরসভা শাখার সভাপতি মোঃ আরিফ হোসেন, ইয়াকুব আলী সুজন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category