শিরোনাম :
বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি ভৈরবে নিখোঁজের চারদিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চক্র কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ভূরুঙ্গামারীতে ৭ বছরেও শেষ হয়নি ১৩৬ কোটি টাকার সেতুর কাজ চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি আটক ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুলিশের অভিযানে মাদক সম্রাট হুমায়ুন আটক হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক, সীমান্তে বিজিবি’র অভিযানে আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁ’দা’বা’জির বিরুদ্ধে মা’নববন্ধন ভৈরবে ৪ ফার্মেসীর মালিককে জরিমানা করেছে ম্যাজিট্রেট ও ঔষধ প্রশাসন।
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

দেশে ফিরেও হদিস নেই জাহের আলভী, গ্রেপ্তারে পুলিশের অভিযান

নিজস্ব ডেস্ক / ৪৬ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

স্ত্রী ইকরার আত্মহত্যা মামলার প্রধান আসামি অভিনেতা জাহের আলভী দেশে ফিরলেও তার অবস্থান নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

রোববার (১ মার্চ) বিকেলে তিনি নেপাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান। বিমানবন্দরে কিছু সময় অবস্থানের পর একজন মধ্যস্থকারীর মাধ্যমে সেখান থেকে বেরিয়ে যান বলে জানা গেছে। দেশে ফেরার পর থেকে তার মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ পাওয়া যাচ্ছে।

নেপালে থাকাকালে আলভী জানিয়েছিলেন, দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। তবে দেশে ফেরার পর তিনি এখনো প্রকাশ্যে আসেননি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশের ভাষ্য, এ বিষয়ে তার খোলামেলা বক্তব্য দেওয়াই যুক্তিযুক্ত হবে।

ইকরার মৃত্যুর ঘটনায় জাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। একই মামলায় অভিনেত্রী তিথি ও আলভীর মাকেও আসামি করা হয়েছে। ইকরার মামা শেখ তানভীর আহমেদ রাজধানীর পল্লবী থানায় মামলাটি দায়ের করেন।

২০১০ সালে ভালোবেসে সংসার শুরু করেন আলভী-ইকরা দম্পতি। তাদের এক পুত্রসন্তান রয়েছে। অভিযোগ রয়েছে, দাম্পত্য জীবনে পরকীয়া ও মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category