শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

দৌলতপুরে আর্থিক সংকটে আড়াই বছরের কন্যাকে হত্যার পর মা’র আত্মহত্যা

Khandaker Jalal uddin / ১০০ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে আর্থিক সংকটে আড়াই বছরের কন্যা সন্তানকে হত্যার পর মা’ ও আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ইনসাফনগর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী রহিদুল ইসলামের স্ত্রী রেশমা খাতুন (২৫) পারিবারিক অশান্তি ও আর্থিক অস্বচ্ছলতার কারণে বেশ কিছু দিন ধরে আর্থিক ও মানসিক অশান্তিতে ভুগছিল।

এলাকাবাসীর ধারনা ঘটনার দিন সন্ধ্যায় রেশমা খাতুন তার কন্যা সন্তান লামিয়াকে প্রথমে গলায় ফাঁস দিয়ে হত্যা করে এবং পরে নিজেও ঘরের ডাফের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। প্রতিবেশীরা বাড়িতে গিয়ে তাদের ডেকে না পেলে ঘরের জানালা দিয়ে রেশমা খাতুনের মরদেহ ঝুলতে দেখে। তারা দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
দৌলতপুর থানার ওসি মো. সোলয়মান শেখ জানান, “ঘটনাটি সত্য বলে জানিয়েছে। নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ শুক্রবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category