শিরোনাম :
বাগেরহাটে কুকুর-কুমির ঘটনা তদন্তের নির্দেশ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের দুই লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জে পেট্রোল পাম্পে নতুন নিয়ম কার্যকর, লাইসেন্স ও হেলমেট বাধ্যতামূলক হবিগঞ্জে নিখোঁজের ৬ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ ‎ কক্সবাজারে মডেল প্রেসক্লাবের পুনর্মিলনী হবিগঞ্জে তেল মজুদ ও পাচার ঠেকাতে যৌথ টাস্কফোর্সের অভিযান চাঁপাইনবাবগঞ্জে সেচ সংকট নিরসনে তৎপর, এমপি বুলবুল শ্রীপুরে বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অষ্টগ্রামে নারীকে শ্লীলতাহানি মারধরের অভিযোগ ননদের স্বামীর বিরুদ্ধে
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

দৌলতপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা

মোঃ সাইফুল ইসলাম / ২১৩ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা। এবারের প্রতিপাদ্য বিষয় ‘দেশি ফল বেশি খাই,আসুন ফলের গাছ লাগাই’। দৌলতপুর কৃষি অফিস চত্ত্বরে মঙ্গলবারে শুরু হওয়া এই মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

মঙ্গলবার মেলার উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল হাই সিদ্দিকী।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নাজমুল হুদা,উপজেলা প্রকৌশলী মোঃ
আশরাফুল ইসলাম (পুলক),সাংবাদিক মোঃসাইফুল ইসলাম (শাহীন) সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও সংস্থার কর্মকর্তাবৃন্দ।

এদিন অতিথিদের মেলার স্টল ঘুরিয়ে দেখান দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম।এতে জানানো হয়, মূলত বিভিন্ন প্রজাতির ফল সম্পর্কে সাধারণ মানুষকে জানানো ও সচেতন করার উদ্দেশ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া সাধারণ মানুষ যেন দেশীয় বিষমুক্ত ফলের পুষ্টিগুণ সম্পর্কে জানতে পারে এবং ফলজ গাছ রোপণে উৎসাহিত হয়,সেটিও এই মেলার উদ্দেশ্য।

তিন দিনব্যাপী এই মেলা চলাকালীন সময় সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category