শিরোনাম :
ভৈরবে ভোজ্য তেলে অনিয়ম: প্রশাসনের অভিযানে জরিমানা ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

দৌলতপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মোঃ সাইফুল ইসলাম / ৯৮ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে ২০২৫-২৬ অর্থবছরে আসন্ন রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে বিনামূল্যে এ রাসায়নিক সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দিকী।এসময় উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন এর সভাপতিত্বে অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আলী আহমেদ,

সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন), সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সহিদুল ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক বৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন জানান, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় শীতকালীন শাক সবজি, গম, সরিষা, সূর্য্যমূখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ,

মসুর, খেসারি ও অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১৪ টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ৯ হাজার ৮শ’ ৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category