শিরোনাম :
ভৈরবে ভোজ্য তেলে অনিয়ম: প্রশাসনের অভিযানে জরিমানা ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

দৌলতপুরে বিএনপি’র উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মোঃ সাইফুল ইসলাম / ১৮৬ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দৌলতপুরে বন্যা দুর্গত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার সকাল থেকে দৌলতপুর উপজেলার বন্যা দুর্গত চিলমারী ইউনিয়নের চর বাহিরমাদী, মানিকেরচর, বাংলাবাজারসহ বেশকয়েকটি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১২ শত বানভাসি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও ৩ কেজি আলুসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

এ সময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, বিএনপি নেতা, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা,অধ্যক্ষ রেজাউল করিম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রেজা আহমেদ বাচ্চু মোল্লা চিলমারি ইউনিয়নে বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে কুশলাদি বিনিময় করেন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, বিএনপি জনগণের দল। বিএনপি জনগণের কল্যাণে সবসময় কাজ করে। বন্যায় উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়ন দুটির ক্ষতিগ্রস্ত হাওয়ায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বানভাসি কর্মহীন অসহায় পরিবারের মাঝে দৌলতপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবারও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

এছাড়াও বানভাসি এসব পরিবারের পাশে থাকার জন্য স্ব স্ব ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নদী তীরবর্তি রামকৃষ্ণপুর, চিলমারি, মরিচা ও ফিলিপনগর এই ৪ ইউনিয়নের অন্তত ৪০টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় ৫০ হাজার মানুষ পাবিবন্দি অবস্থায় রয়েছে। বর্তমানে পানি কিছুটা কমা শুরু করলেও খাদ্য সংকট, পানিবাহিত রোগসহ নানা দুর্ভোগে পরিবার এবং হাঁস মুরগী আর গবাদি পশু নিয়ে মানবেতর জীবন যাপন করছে বানভাসি মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category