শিরোনাম :
বাগেরহাটে কুকুর-কুমির ঘটনা তদন্তের নির্দেশ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের দুই লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জে পেট্রোল পাম্পে নতুন নিয়ম কার্যকর, লাইসেন্স ও হেলমেট বাধ্যতামূলক হবিগঞ্জে নিখোঁজের ৬ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ ‎ কক্সবাজারে মডেল প্রেসক্লাবের পুনর্মিলনী হবিগঞ্জে তেল মজুদ ও পাচার ঠেকাতে যৌথ টাস্কফোর্সের অভিযান চাঁপাইনবাবগঞ্জে সেচ সংকট নিরসনে তৎপর, এমপি বুলবুল শ্রীপুরে বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অষ্টগ্রামে নারীকে শ্লীলতাহানি মারধরের অভিযোগ ননদের স্বামীর বিরুদ্ধে
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

দৌলতপুর এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

Khandaker Jalal uddin / ৩৮৭ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় নুরজাহান রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০০ কৃতী শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট, শিক্ষা সামগ্রী ও গাছের চারা উপহার দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ‘নুরজাহান রহমান ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন এবং দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা।

‘নুরজাহান রহমান ফাউন্ডেশন’ এর আয়োজকরা জানান, উপজেলার যেসব শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে, তাদের উৎসাহ দিতে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

পর্যায়ক্রমে অন্যান্য কৃতী শিক্ষার্থীদেরও সম্মাননা দেওয়া হবে বলে জানান তারা। অনুষ্ঠানে অতিথিরা বলেন, “এই মেধাবীরা আগামী দিনের সমাজ ও দেশের নেতৃত্ব দেবে। তাদের সাফল্য আমাদের জাতীয় সম্পদ।

এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।” অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উৎসবমুখর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category