শিরোনাম :
বাগেরহাটে কুকুর-কুমির ঘটনা তদন্তের নির্দেশ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের দুই লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জে পেট্রোল পাম্পে নতুন নিয়ম কার্যকর, লাইসেন্স ও হেলমেট বাধ্যতামূলক হবিগঞ্জে নিখোঁজের ৬ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ ‎ কক্সবাজারে মডেল প্রেসক্লাবের পুনর্মিলনী হবিগঞ্জে তেল মজুদ ও পাচার ঠেকাতে যৌথ টাস্কফোর্সের অভিযান চাঁপাইনবাবগঞ্জে সেচ সংকট নিরসনে তৎপর, এমপি বুলবুল শ্রীপুরে বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অষ্টগ্রামে নারীকে শ্লীলতাহানি মারধরের অভিযোগ ননদের স্বামীর বিরুদ্ধে
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

দৌলতপুর ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ে এ বছর এসএসসি পরীক্ষার্থী শুন্যে

Khandaker Jalal uddin / ২৬৬ Time View
Update : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

সাজ্জাদ হোসেন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ে এই বছর এসএসসি পরীক্ষার্থী শুন্যে। একটিও শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ করেনি। নজিরবিহীন ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত, ২০০২ সালে এমপিও ভুক্ত এই বিদ্যালয়টি দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম ও দূনীতি গ্রস্থ ভাবে পরিচালিত হচ্ছে। ২০২৫ সালে ১৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করলেও কেউই পরীক্ষায় অংশ গ্রহণ করেনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুস্তম আলী জানান, আমরা অনেক চেষ্টা করেছি শিক্ষার্থীরা কেউ পরীক্ষায় অংশ নেয়নি। বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ নাই। জরাজীর্ণ ভবন,পাঠদানেঅনিয়ম, নাংরা শ্রেণিকক্ষে, বেঞ্চ চাহিদার তুলনাই নাই কললে হয়। দরজা-জানালাও প্রায় নাই।

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকরা নিয়মিত উপস্থিত থাকেন না, পাঠদানে চরম অনিহা। শিক্ষার্থীরা জানায়, বৃষ্টি হলে ক্লাস করা যায় না, অনেক শিক্ষকই আসে না। এদিকে বিদ্যালয় কর্তৃপক্ষ কাগজে-কলমে শিক্ষার্থীর সংখ্যা ২০০ জানাগেলেও প্রকৃত সংখ্যা ৮০/৯০ জন।

শিক্ষক সংখ্যা ১০ জন। অভিভাবকরা জানান, এলাকার মানুষ সাধারণ চাষী ও গরিব , স্কুলের পরিবেশই যদি না থাকে, তাহলে পড়বে কীভাবে?” ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় এবার কেউ অংশ গ্রহণ করেনি, বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রসচিব ও বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম।

ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুস্তম আলী জানান, আমাদের বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার জন্য ১৫ জন রেজিস্ট্রেশন করেছিল। তবে তারা কেউই পরীক্ষায় অংশ গ্রহণ করেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category