শিরোনাম :
বাগেরহাটে কুকুর-কুমির ঘটনা তদন্তের নির্দেশ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের দুই লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জে পেট্রোল পাম্পে নতুন নিয়ম কার্যকর, লাইসেন্স ও হেলমেট বাধ্যতামূলক হবিগঞ্জে নিখোঁজের ৬ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ ‎ কক্সবাজারে মডেল প্রেসক্লাবের পুনর্মিলনী হবিগঞ্জে তেল মজুদ ও পাচার ঠেকাতে যৌথ টাস্কফোর্সের অভিযান চাঁপাইনবাবগঞ্জে সেচ সংকট নিরসনে তৎপর, এমপি বুলবুল শ্রীপুরে বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অষ্টগ্রামে নারীকে শ্লীলতাহানি মারধরের অভিযোগ ননদের স্বামীর বিরুদ্ধে
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

দৌলতপুর সীমান্তে দেড় কেজি ওজনের ১২ পিস স্বর্ণের বারসহ একজন আটক

Khandaker jalal uddin / ২৮৮ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

দৌলতপুর  প্রতিনিধি কুষ্টিয়ার  দৌলতপুর সীমান্ত এলাকা থেকে ১  কেজি ৩৪০ গ্রাম  ওজনের ১২ পিস
স্বর্ণের বারসহ একজন আটক করেছে বিজিবি। মঙ্গলবার বেলা ১২টার দিকে ভারত সীমান্ত লাগোয়া খারিজাথাক
এলাকা থেকে সোনার বার সহ  শ্রী রপন মন্ডল (৪5) নামে এক চোরা কারবারী কে আটক করা হয়।

আটক শ্রী
রপন মন্ডল মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার রমজান বেগ গ্রামের মৃত সুধির মন্ডলের ছেলে। উদ্ধারকৃত
স্বর্ণের আনুমানিক সিজার মুল্য প্রায় ১ কোটি ৯৮ লক্ষ ২২ হাজার টাকা। মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া
ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর পক্ষ থেকে লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজিবি জানায়,
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কুষ্টিয়ার দৌলতপুর
সীমান্তের চরচিলমারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ
উত্তরে, শূণ্য লাইন হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খারিজাথাক মাঠ নামক স্থানে বিজিবির নায়েক মোঃ
শাহজালাল এর নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এ সময়  চোরাকারবারী শ্রী রপন
মন্ডলের নিকট হতে ১২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।যার ওজন আনুমানিক ১ কেজি ৩৪০ গ্রাম। এই ঘটনার
সাথে জড়িত খারিজাথাক এলাকার  মুজা সরকারের ছেলে নুর আলম সরকার (37) নামে আরেকজন পালিয়ে যায়। এ
বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান বলেন, কুষ্টিয়া
ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান প্রতিরোধসহ সব ধরনের অবৈধ
কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে।

আটককৃত শ্রী রপন মন্ডলকে দৌলতপুর থানায় হস্তান্তরসহ
উদ্ধারকৃত স্বর্ণ কুষ্টিয়া জেলা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category