• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

নওগাঁয় গৃহবধূকে ধ’র্ষণের চেষ্টা, এক ব্যক্তি গ্রে’প্তার

রাজেকুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি:
প্রকাশকাল : রবিবার, ১৭ মে, ২০২৬

নওগাঁর রাণীনগর উপজেলায় শুক্রবার রাতের আঁধারে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা করলে পুলিশ গোলাম রাব্বানী (৫০) নামের এক ইলেকট্রিক মিস্ত্রী কে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত গোলাম রব্বানী উপজেলার কচুয়া গ্রামের রহিম উদ্দীন প্রামানিকের ছেলে। শুক্রবার রাতেই উপজেলার লোহাচুড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গোলাম রাব্বানী পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি বলে জানা গেছে

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ওই গৃহবধূ নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোলাম রব্বানী শয়ন ঘরে ঢুকে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণচেষ্টা করে । এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে গোলাম রব্বানীকে হাতেনাতে আটক করে। এঘটনায় ভুক্তভোগী গৃহবধূ নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছে।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, গৃহবধূ ধর্ষণ চেষ্টা মামলার আসামী গোলাম রব্বানীকে গ্রেফতার করে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category