• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
Headline
টুঙ্গিপাড়ায় ১০ কিলোমিটার সড়ক যেন অপরাধের অভয়ারণ্য ইউএনডিপি-জেলা পরিষদের যৌথ প্রকল্প নিয়ে রাঙ্গামাটিতে অবহিতকরণ সভা নওগাঁয় হানিট্র্যাপে সাড়া দিয়ে ফাঁদে চেকের ফাঁদে শিক্ষক, গ্রেপ্তার ৪ কুলিয়ারচরে মেয়র পদে তরুণ নেতা নূরুল ইশরাক-কে চান নাগরিক ও ভক্তবৃন্দরা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের কুমিল্লায় মাদক উদ্ধারে পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক মাধবপুরে সাবেক মেয়র শাহ মো. মুসলিম গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অষ্টগ্রামে আওয়ামী লীগ নেতা মোজতাবা আরিফ খান ডিবি’র হাতে গ্রেপ্তার ভৈরবে জেল পলাতক আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

নওগাঁয় মাদক ডিলার কাউসার গ্রেফতার, এলাকায় স্বস্তির নিঃশ্বাস

রাজেকুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২০ মে, ২০২৬

নওগাঁর আত্রাই উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ মাদক ডিলার ও আট মাদক মামলার আসামি কাউসার (২২) কে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। এ সময় তার কাছে থেকে ৩৫০ পিস নেশাজাতীয় এমপোল ইনজেকশন ও ১৫টি সিরিঞ্জ উদ্ধার করা হয়।

নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে আত্রাই থানা পুলিশ অভিযান মঙ্গলবার (২০ মে) বিকেলে
উপজেলার পাঁচুপুর ইউনিয়নের গান্ধীর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত কাউসার উপজেলার ভরতেতুলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। পুলিশ বলছে সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে আটটি মাদক মামলা রয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাউসার জানান, সীমান্তবর্তী হিলি এলাকা থেকে তিনি নিয়মিত মাদক সংগ্রহ করে এনে স্থানীয়ভাবে বিক্রি করতেন। গ্রেফতারের দিনও হিলি থেকে এসব নেশাজাতীয় ইনজেকশন নিয়ে এসেছিলেন বলে স্বীকার করেন।

পুলিশের দাবি, মাদকের বড় ডিলার হিসেবে কাউসার অন্যতম পরিচিত। তাকে গ্রেফতার করায় পারায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও সন্তোষ বিরাজ করছে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আত্রাই থানা এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয় জনগণকে থানা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category