শরীয়তপুর জেলা গোসাইরাট উপজেলায় বিএনপির উপজেলা কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে কর্তৃক স্থানীয় নেতা-কর্মী ও অন্যান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য। এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক টিআইএম মহিতুল গনি মিন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তারিক আজিজ মোবারক ঢালীও আখতার হোসেন নান্টু খান।
পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন শিকারী, দেওয়ান গোলাম মোস্তফা, সাখাওয়াত হোসেন সুজন হাওলাদার,আল মাহবুব আলম মোল্লা। জনাব জাকির হোসেন মুন্সি। বাশার বাবুর্চি। উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বিল্লাল হোসেন সরদার, উপজেলা যুবদল সভাপতি সাখাওয়াত হোসেন চৌকিদার ও সাধারন সম্পাদক আনোয়ার সরদার। পৌরসভা যুবদলের সাধারন সম্পাদক শাহেনশা সিকদার
এছাড়াও ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, ছাত্রদল সভাপতি গোসারহাট উপজেলা এবং বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ।
উক্ত মতবিনিময় সভায় শুরুতেই গোসাইরহাট উপজেলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব কাজল মাতুব্বরের মৃত্যুতে এক মিনিট নীরবতার সাথে শোক পালন করা হয়।
এরপর সংক্ষিপ্ত বক্তব্যে এমপি মহোদয়ের বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে, গত ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা আমাকে ভালোবেসে, জনাব তারেক রহমানকে ভালবেসে বিএনপিতে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। সেই সাথে আমার সকল নেতাকর্মীদের আমি বলতে চাই, আমরা নির্বাচনের পূর্বে সকল জনসাধারণ কে যে সকল প্রতিশ্রুতি দিয়েছি, তা আমরা সঠিকভাবে পালন করবো,শরীয়তপুর জেলাকে একটি উন্নত জেলায় পরিণত করবো ইনশাআল্লাহ। আপনারা আরো জেনে খুশি হবেন, গোসারহাট উপজেলা প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচিত হয়েছে।