শিরোনাম :
কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে ১৯ জনই হারিয়েছেন জামানত টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২ কুলিয়ারচরের ফেদাউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শেখ হাসিনার চাচা শিক্ষা উদ্যোক্তা শেখ কবির হোসেনের জানাযা সম্পন্ন টিকটকে পরিচয় সন্তান রেখে উধাও দুই নারী,থানায় অভি’যোগ ড.রেজা কিবরিয়াকে অভিনন্দন জানালেন স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া একে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর-৫ জনসাধারণ চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বো’মা বি’স্ফো’র’ণে দুজন নি/হ/ত আ’হ’ত ৩
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

নবীগঞ্জে তোলার গোডাউনে ভয়াবহ অ’গ্নি’কা’ণ্ড, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা ‎

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি / ৫৮ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তোলার একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউন ও পাশের লেপ-তোশক দোকান পুড়ে প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

‎স্থানীয়রা জানান, মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত ঘটে। কয়েক মুহূর্তের মধ্যে আগুন গোডাউনের পুরো অংশে ছড়িয়ে পড়ে। মার্কেটের দ্বিতীয় তলায় থাকা কৃষি ব্যাংক শাখার কর্মী ও আশপাশের ব্যবসায়ীরা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

‎অগ্নিকাণ্ডের খবর পেয়ে নবীগঞ্জ ও বাহুবল ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার লড়াইয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

‎স্টেশন অফিসার এনামুল হোসেন চৌধুরী বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ লাখ টাকা।”

‎ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তদন্তাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category