শিরোনাম :
কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে ১৯ জনই হারিয়েছেন জামানত টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২ কুলিয়ারচরের ফেদাউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শেখ হাসিনার চাচা শিক্ষা উদ্যোক্তা শেখ কবির হোসেনের জানাযা সম্পন্ন টিকটকে পরিচয় সন্তান রেখে উধাও দুই নারী,থানায় অভি’যোগ ড.রেজা কিবরিয়াকে অভিনন্দন জানালেন স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া একে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর-৫ জনসাধারণ চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বো’মা বি’স্ফো’র’ণে দুজন নি/হ/ত আ’হ’ত ৩
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

নবীগঞ্জে নি/খোঁ/জের ১৪ দিন পর ডোবা থেকে লা/শ উ’দ্ধা’র

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি / ৪৫ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে নিখোঁজের ১৪ দিন পর শহিদ খান (৪৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শহিদ খান ওই গ্রামের মৃত আফজল খান ও আলেছা বেগমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহিদ খান গত ২৩ জানুয়ারি বিকেলে নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।

আজ সোমবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নোয়াগাঁও গ্রামের বোয়ালিয়া বিলে ডোবার পানিতে তার লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “নিহত শহিদ খান নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করছিলেন। আজ স্থানীয়দের খবরের ভিত্তিতে তার লাশ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি কয়েক দিন আগের। মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে এবং প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category