শিরোনাম :
কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে ১৯ জনই হারিয়েছেন জামানত টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২ কুলিয়ারচরের ফেদাউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শেখ হাসিনার চাচা শিক্ষা উদ্যোক্তা শেখ কবির হোসেনের জানাযা সম্পন্ন টিকটকে পরিচয় সন্তান রেখে উধাও দুই নারী,থানায় অভি’যোগ ড.রেজা কিবরিয়াকে অভিনন্দন জানালেন স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া একে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর-৫ জনসাধারণ চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বো’মা বি’স্ফো’র’ণে দুজন নি/হ/ত আ’হ’ত ৩
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

নবীগঞ্জে প্রশাসনের অভি’যা’নে ১২ শতক সরকারি খাস জমি উদ্ধার

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি / ৫৬ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রশাসনের অভিযানে ১২ শতক সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে।

‎রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দীঘলবাক ইউনিয়নের কারখানা মৌজার (জেএল নং–৪৩) ১নং খাস খতিয়ানের ৩০২ নম্বর দাগে অবৈধভাবে নির্মিত একটি সীমানা প্রাচীর উচ্ছেদ করে জমিটি দখলমুক্ত করা হয়।

‎জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে জেলা উচ্ছেদ মামলা নং ০৩/২৪-২৫ এর আদেশ অনুযায়ী এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেম।
‎অভিযান শেষে উদ্ধারকৃত জমির দখল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের পক্ষে ইনাতগঞ্জ ভূমি উপসহকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

‎অভিযান চলাকালে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
‎অভিযানে নিরাপত্তা ও সহায়তা প্রদান করে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাদের মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।

‎উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, সরকারি খাস জমি দখলমুক্ত রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

‎উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেম বলেন,সরকারি সম্পত্তি রক্ষা ও অবৈধ দখল প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category