শিরোনাম :
কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে ১৯ জনই হারিয়েছেন জামানত টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২ কুলিয়ারচরের ফেদাউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শেখ হাসিনার চাচা শিক্ষা উদ্যোক্তা শেখ কবির হোসেনের জানাযা সম্পন্ন টিকটকে পরিচয় সন্তান রেখে উধাও দুই নারী,থানায় অভি’যোগ ড.রেজা কিবরিয়াকে অভিনন্দন জানালেন স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া একে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর-৫ জনসাধারণ চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বো’মা বি’স্ফো’র’ণে দুজন নি/হ/ত আ’হ’ত ৩
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

নবীগঞ্জে সেনাবাহিনীর অভি’যা’নে ই’য়া’বা’সহ তিনজন গ্রে’প্তা’র ‎

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি / ৩৫ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সেনাবাহিনীর অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

‎শনিবার (৩১জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব তিমিরপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি বিশেষ টিম।

‎সেনাবাহিনীর সূত্রে জানা যায়, নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী জামাল মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বসতবাড়িতে মাদক সেবনের সময় জামাল মিয়াসহ আরও দুইজনকে আটক করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি খালি মদের বোতল উদ্ধার করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামের মৃত হানিফ মিয়ার পুত্র জামাল মিয়া (৪০), মৃত আকসির মিয়ার পুত্র মো. গাজিউর (৩০) এবং মো. সিদ্দিক মিয়া (২০)।

‎অভিযান শেষে সেনাবাহিনী আটককৃতদের নবীগঞ্জ থানায় হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মো. আব্দুল আজিজ জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category