শিরোনাম :
কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে ১৯ জনই হারিয়েছেন জামানত টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২ কুলিয়ারচরের ফেদাউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শেখ হাসিনার চাচা শিক্ষা উদ্যোক্তা শেখ কবির হোসেনের জানাযা সম্পন্ন টিকটকে পরিচয় সন্তান রেখে উধাও দুই নারী,থানায় অভি’যোগ ড.রেজা কিবরিয়াকে অভিনন্দন জানালেন স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া একে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর-৫ জনসাধারণ চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বো’মা বি’স্ফো’র’ণে দুজন নি/হ/ত আ’হ’ত ৩
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

নবীগঞ্জে সেনাবাহিনীর অভি’যা’নে ই’য়া’বা’সহ চারজন গ্রে’প্তা’র

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি / ৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ১৩৩ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

‎বুধবার (৪ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নবীগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে এ অভিযান পরিচালনা করে।

‎সেনাবাহিনীর সূত্রে জানা যায়, অভিযানে ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত জাহাঙ্গীর মিয়া ও লিটন মিয়ার বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় ১৩৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং চারজনকে আটক করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া গ্রামের শফিকুল মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৪৫), কান্দিগাঁও গ্রামের আমজাদ উল্লার ছেলে লিটন মিয়া (৩৫), একই গ্রামের বদরুল ইসলাম (৩০) ও রয়েল মিয়া (৩৫)।

‎অভিযান শেষে সেনাবাহিনী উদ্ধার করা ইয়াবা ও গ্রেপ্তার চারজনকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করে।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, “গ্রেপ্তার আসামিদের বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।”

‎স্থানীয়রা জানান,ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল কিছু চক্র। সেনাবাহিনীর এই অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category