শিরোনাম :
শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি ভৈরবে নিখোঁজের চারদিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চক্র কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ভূরুঙ্গামারীতে ৭ বছরেও শেষ হয়নি ১৩৬ কোটি টাকার সেতুর কাজ চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি আটক ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুলিশের অভিযানে মাদক সম্রাট হুমায়ুন আটক হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক, সীমান্তে বিজিবি’র অভিযানে আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁ’দা’বা’জির বিরুদ্ধে মা’নববন্ধন
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

নবীগঞ্জে সেনা অভিযানে লাখ টাকার মদ ও নগদ টাকা উদ্ধার, আটক পাঁচ

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি / ৩১ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

হবিগঞ্জের নবীগঞ্জে সেনাবাহিনীর পরিচালিত মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ, নগদ টাকা, চেক বই ও মোবাইল ফোনসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

‎রবিবার রাতে বাংলাদেশ সেনাবাহিনীর বানিয়াচং আর্মি ক্যাম্পের একটি দল নবীগঞ্জ পৌর এলাকার পশ্চিম তিমিরপুর ও চরগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করে।

‎সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে স্থানীয় চন্দন রাউথ ও রামচন্দ্র দেব পরিচালিত দুটি মদের দোকানে অভিযান চালানো হয়। অভিযানকালে দোকান মালিকরা পলাতক থাকলেও মদ্যপ অবস্থায় পাঁচজনকে আটক করা হয়।

‎অভিযানে ১ কার্টন কেরু মদ, এক লিটারের ২ হাজার ৪৬টি বোতল, ২৫০ মিলিলিটারের ১৪০টি বাংলা মদের বোতল, নগদ ৩৪ হাজার ৮৪৫ টাকা, তিনটি চেক বই ও আটটি মোবাইল ফোন জব্দ করা হয়।

‎আটক ব্যক্তিরা হলেন-তিমিরপুর গ্রামের চিত্ত রঞ্জন সরকার (৪৫), খানকারীপাড়া গ্রামের মো. সাদিক (৩১), চরগাঁও গ্রামের আশিকুর রহমান (৪০), পাটুলি গ্রামের বিধান রায় (৩৫) এবং ফিরোজপুর গ্রামের নজরুল ইসলাম (৩৭)।

‎অভিযান শেষে সেনাবাহিনী আটক ব্যক্তিদের ও জব্দ করা মালামাল নবীগঞ্জ থানায় হস্তান্তর করে।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, “আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category