• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, কোডিন ফসফেটসহ গ্রেপ্তার ১ পাঁচবিবিতে ঘরের তীরের সঙ্গে ঝুলছিল কিশোরীর মরদেহ টুঙ্গিপাড়ায় ১০ কিলোমিটার সড়ক যেন অপরাধের অভয়ারণ্য ইউএনডিপি-জেলা পরিষদের যৌথ প্রকল্প নিয়ে রাঙ্গামাটিতে অবহিতকরণ সভা নওগাঁয় হানিট্র্যাপে সাড়া দিয়ে ফাঁদে চেকের ফাঁদে শিক্ষক, গ্রেপ্তার ৪ কুলিয়ারচরে মেয়র পদে তরুণ নেতা নূরুল ইশরাক-কে চান নাগরিক ও ভক্তবৃন্দরা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের কুমিল্লায় মাদক উদ্ধারে পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক মাধবপুরে সাবেক মেয়র শাহ মো. মুসলিম গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি রিপন, সম্পাদক মনির নির্বাচিত

সুমন পাল,নরসিংদী প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা পরবর্তী নির্বাচনে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সহকারী সম্পাদক সফিকুল ইসলাম রিপন সভাপতি ও আনন্দ টিভি নরসিংদী জেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান মনির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে (২৫ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা মনোরম পর্যটন কেন্দ্র ‘স্বপ্নদ্বীপ’ রিসোর্টে দ্বিবার্ষিক সাধারণ সভা পরবর্তী এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
মাধবদী প্রেসক্লাবের সভাপতি মোঃ মকবুল হোসেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি পদে মোঃ শফিকুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক পদে মোঃ মনিরুজ্জামান মনিরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।
পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকলের ঐকমত্যের ভিত্তিতে
সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান, সহ-সভাপতি পদে শিরোনাম প্রতিদিনের প্রকাশক টুটুল শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে চ্যানেল এওয়ান টিভির নরসিংদী প্রতিনিধি এম ওবায়েদুল কবীর, চ্যানেল এস টিভির রায়পুরা উপজেলা প্রতিনিধি অজয় সাহা, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার শফিউদ্দিন খন্দকার, দপ্তর সম্পাদক পদে সাপ্তাহিক আমরা নরসিংদীবাসী পত্রিকার কাজী রুনা লায়লা, কার্যকরী সদস্য পদে দৈনিক নওরোজ পত্রিকার রায়পুরা প্রতিনিধি মাহবুবুল আলম লিটন ও রাজধানী টিভির রায়পুরা প্রতিনিধি খন্দকার শাহনেওয়াজকে নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন।

অনুষ্ঠানে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও আল আমিন ফেব্রিক্স এন্ড হাবিব টেক্সটাইল মিলস-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আল-আমিন রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ও হেল্প দ্যা নিডি এর কান্ট্রি ডিরেক্টর সুজন খন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আল আমিন রহমান নবনির্বাচিত কমিটির প্রতি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনের আহ্বান জানানোর পাশাপাশি নতুন কমিটির সফলতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category