শিরোনাম :
শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি ভৈরবে নিখোঁজের চারদিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চক্র কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ভূরুঙ্গামারীতে ৭ বছরেও শেষ হয়নি ১৩৬ কোটি টাকার সেতুর কাজ চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি আটক ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুলিশের অভিযানে মাদক সম্রাট হুমায়ুন আটক হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক, সীমান্তে বিজিবি’র অভিযানে আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁ’দা’বা’জির বিরুদ্ধে মা’নববন্ধন
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

নরসিংদী-২ আসনে প্রার্থী ড. আবদুল মঈন খানের ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক

সুমন পাল, নরসিংদী প্রতিনিধি / ৮৭ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

নরসিংদীর-২ (পলাশ) আসনের মেহেরপাড়া ইউনিয়নে বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে একাধিক উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে মেহেরপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। উঠান বৈঠক গুলোতে বক্তারা বলেন, ড. আবদুল মঈন খান একজন অভিজ্ঞ, গ্রহণযোগ্য ও জনগণের নেতা। তাঁরা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের আহ্বান জানান। মেহেরপাড়া ইউনিয়ন ১নং ওয়ার্ডের ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মোল্লা বাড়ির মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মেহেরপাড়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি এম এস আলম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. আব্দুল মঈন খান এর দুই মেয়ে ডক্টর মেহরিন খান ও ডক্টর নওশীন খান, ভগীরথপুর এম এম কে ডাইং এন্ড প্রিন্টিং ফিনিশিং মিলসের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লাল মিয়া মোল্লা, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সাবেক প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুল মোমেন মোল্লা, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুর রশিদ মিয়া, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সিনিঃ সহ-সভাপতি হাজী আব্দুর রউফ, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মনির হোসেন ভিপি মনির, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুল কাইয়ুম মোল্লা, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুদ আলম, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি আলম মোল্লা। মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সুজন ভুইয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আঃ বাতেন মিয়া, সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর আলম, নরসিংদী জেলা যুবদলের সহ-সভাপতি শাহান শাহ সাহিন, নরসিংদী জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ফয়সাল বাদশা, মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আলহাজ্ব এমদাদ হোসেন রানা, নরসিংদী তাতীদল নেতা মোঃ সজল ভুইয়া, মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন, মাধবদী থানা যুবদলের যুগ্ন আহবায়ক এডভোকেট রায়হান উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি এডভোকেট মেহেদী হাসান প্রান্ত, সাংগঠনিক সম্পাদক রাফিউদ্দিন সুজন সহ ইউনিয়ন বিএনপি সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category