• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
Headline
জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলার মাসিক সভা অনুষ্ঠিত ফকিরহাটে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভায়, হাসনাত আব্দুল্লাহ জেলা পুলিশ, সাতক্ষীরার মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ সন্দ্বীপ থানার ওসি সুজন হালদার শ্রেষ্ঠ নির্বাচিত সাতক্ষীরা তরুণীর সঙ্গে ভিডিও ভাইরাল,জামায়াত এমপি বললেন দ্বিতীয় স্ত্রী আপনাদের দোয়া ও পরামর্শ নিয়েই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবো ,হাসনাত আবদুল্লাহ বাগেরহাটে ব্যানার নিয়ে মিছিলের চেষ্টা ছাত্রলীগের ১৭ কর্মী আটক বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ ১০ পুলিশ সদস্যের বদলী উপলক্ষে ভৈরব হাইওয়ে থানায় বিদায় সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান

নলছিটিতে দুই আওয়ামী লীগ কর্মী গ্রে’প্তার করেছে পুলিশ

মো.শাকিল খলিফা, নলছিটি (ঝালকাঠি)প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ঝালকাঠি নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তদন্তে সন্দিগ্ধ হিসেবে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) রাত ১টা ৩৫ মিনিটে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরোপয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় তাদের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, ঝালকাঠি সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, তিমিরকাঠী এলাকার রুস্তুম আলী হাওলাদারের ছেলে মোঃ মামুন হাওলাদার (মামুন মেকার) (৪২)  এবং বরিশাল নগরীর গ্যাসটারবাইন এলাকার গোলাম মোস্তফা হাওলাদারের ছেলে মোঃ সোহাগ হাওলাদার (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, নলছিটি থানার মামলা নং-০৮, জিআর-১০০/২০২৬, তারিখ ৯ জুন ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত ৫ জুন সকাল ৬টা ৪০ মিনিটের দিকে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের খয়রাবাদ সেতুর দক্ষিণ পাশে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ব্যানার নিয়ে মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন স্লোগান দিতে দিতে খয়রাবাদ সেতু অতিক্রম করে ঝালকাঠি প্রবেশ সীমানা গেট এলাকায় গিয়ে শেষ হয়।

পুলিশ দাবি করেছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন গলি পথে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এবং প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত দুইজনসহ এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আরও কয়েকজনের সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে।

আদালতে দাখিল করা প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, গ্রেফতারকৃত দুইজন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কর্মী-সমর্থক ও দলের অর্থদাতা হিসেবে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এছাড়া মামলার সুষ্ঠু তদন্ত, পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতার এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রমের সম্ভাবনা বিবেচনায় তাদের জেলহাজতে আটক রাখা প্রয়োজন বলে আবেদন করা হয়েছে।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ বলেন, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে, এবং মামলার তদন্ত এখনো অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category