শিরোনাম :
বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি ভৈরবে নিখোঁজের চারদিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চক্র কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ভূরুঙ্গামারীতে ৭ বছরেও শেষ হয়নি ১৩৬ কোটি টাকার সেতুর কাজ চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি আটক ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুলিশের অভিযানে মাদক সম্রাট হুমায়ুন আটক হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক, সীমান্তে বিজিবি’র অভিযানে আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁ’দা’বা’জির বিরুদ্ধে মা’নববন্ধন ভৈরবে ৪ ফার্মেসীর মালিককে জরিমানা করেছে ম্যাজিট্রেট ও ঔষধ প্রশাসন।
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

নাগেশ্বরীতে রমজানের খাদ্য সামগ্রী পেলো শতাধিক দরিদ্র পরিবার

মোঃ নুরনবী সরকার নাগেশ্বরী (কুড়িগ্রাম)প্রতিনিধি / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

নাগেশ্বরীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আত-তাকওয়া ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার অর্থায়নে এবং আল-ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালনা ও ব্যবস্থাপনায় এবং জান্নাতি মহিলা উন্নয়ন সমিতির সহযোগিতায় বুধবার বেলা ১১টায় উপজেলার হাসনাবাদ ইউনিয়নের খামার হাসনাবাদ এলাকায় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিটি প্যাকেজে ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ৫ কেজি আলু, ১ কেজি ছোলা বুট এবং ২ কেজি করে মুড়ি প্রদান করা হয়। এছাড়াও আত-তাকওয়া ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার সাবলম্বী প্রজেক্টের আওতায় একজন হতদরিদ্র বিধবা নারীকে সেলাই মেশিন ও বিভিন্ন প্রকার গজ কাপর প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আল-ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক নাজমুল আহসান, নেগরান শহিদুল ইসলাম, জান্নাতি মহিলা উন্নয়ন সমিতির পরিচালক ফাতেমা বেগম, হাফেজ মো. জাহিদুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category