আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন চেয়েছে সাবেক এমপি পুত্র এবং কেদার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আ খ ম ওয়াজেদুল কবীর রাশেদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে সর্বত্র বইছে নির্বাচনের আমেজ। জাতীয় নির্বাচনের পরেই শুরু হয়েছে উপজেলা নির্বাচনের আলোচনা। মাঠ,ঘাট আর হাট সর্বত্রই আলোচনা’ কারা হচ্ছেন নির্বাচনে প্রার্থী?এরই মধ্যে উঠে এসেছে তরুণদের প্রিয় মুখ এবং পরিচিত নাম প্রয়াত সংসদ সদস্য মরহুম শহিদুল ইসলাম বাচ্চু এমপির পুত্র এবং কেদার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আ খ ম ওয়াজেদুল কবীর রাশেদ।বাবার দেখানো পথে সন্তানের শুভাগমন কে স্বাগত জানিয়েছে এলাকার সাধারণ মানুষেরা।এলাকা ঘুরে কেদার ইউনিয়নের কয়েকজনের সাথে আলাপ কালে জানা যায়,ভালোবাসার জায়গা জুড়ে একটি মানুষের নাম তিনি হলেন প্রয়াত এমপি শহিদুল ইসলাম।দির্ঘদিন পর এমপি পরিবারের সন্তান আসছে উপজেলা পরিষদ নির্বাচনে তাকে সাদরে গ্রহণ করতে প্রস্তুত এলাকাবাসী।এবিষয়ে কথা বলেন সমর্থন প্রত্যাশী আ খ ম রাশেদ, দীর্ঘদিন সুখে দুখে পাশে ছিলেন আমার বাবা। আমি উপজেলার ১৪নং কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছি। অদ্যাবধি উক্ত পদেই সততার সহিত দায়িত্ব পালন করে আসছি। আমার ইউনিয়নের একজন নাগরিক বলতে পারবেনা আমি কাহারো সাথে চেয়ারম্যানের পদ ব্যবহার করে অন্যায় বা খারাপ আচরণ করেছি। আমি দীর্ঘদিন যাবৎ আমার নির্বাচনী ইউনিয়ন এবং অন্য ইউনিয়নগুলো তে অনেক মানুষের কাছে ছুটে গেছি।আমার শত শত অভিভাবকতুল্য ও আমার বাবার সময়ের রাজনৈতিক সহচারী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী সহ উপজেলার ভোটাররা
সাথে রয়েছে আমার । দীর্ঘদিনের আত্মার সম্পর্ক। তাছাড়া তরুণ ও যুবসমাজ রাজনীতি করার সুবাদে সকলের ভালোবাসা পেয়েছি।সকল শ্রেণী পেশার মানুষের প্রত্যাশা পূরণের জন্য ও বৈষম্য মুক্ত সমাজ গঠনের উদ্দেশ্য নিয়ে আমি নাগেশ্বরী উপজেলা পরিষদের চেয়ারম্যানপদে নির্বাচন করব। এলাকায় শ্রমজীবী,কৃষক,দিনমজুর,বিশেষ করে তরুণ প্রজন্মের অনেকের সাথে কথা বলে জানা যায়, সকল শ্রেণীর পেশার মানুষের কাছে একটি জনপ্রিয় নাম আ খ ম রাশেদ।তিনি অসহায় গরিব মানুষের দুঃখ দুর্দশার কথা মনোযোগ দিয়ে শুনেন ও নিজের সাধ্যমত সহযোগিতা করে থাকেন। তিনি নির্বাচিত হলে বাবার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবেন এবং এলাকার বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন।
এলাকাবাসীর দাবি, রাশেদ নির্বাচনে প্রার্থী হলে এরকম মেধাবী মানুষকেই আমরা ভোট দিব ইনশাআল্লা। তাই আসন্ন নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে আমি প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী। আমি নির্বাচিত হলে উপজেলার দীর্ঘদিনের চিহ্নিত সমস্যা নির্মূলসহ মাদক সন্ত্রাসমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করবো ইনশাআল্লাহ।।