• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, কোডিন ফসফেটসহ গ্রেপ্তার ১ পাঁচবিবিতে ঘরের তীরের সঙ্গে ঝুলছিল কিশোরীর মরদেহ টুঙ্গিপাড়ায় ১০ কিলোমিটার সড়ক যেন অপরাধের অভয়ারণ্য ইউএনডিপি-জেলা পরিষদের যৌথ প্রকল্প নিয়ে রাঙ্গামাটিতে অবহিতকরণ সভা নওগাঁয় হানিট্র্যাপে সাড়া দিয়ে ফাঁদে চেকের ফাঁদে শিক্ষক, গ্রেপ্তার ৪ কুলিয়ারচরে মেয়র পদে তরুণ নেতা নূরুল ইশরাক-কে চান নাগরিক ও ভক্তবৃন্দরা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের কুমিল্লায় মাদক উদ্ধারে পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক মাধবপুরে সাবেক মেয়র শাহ মো. মুসলিম গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নান্দাইলে জুয়া ও মা’দ’কমুক্ত সমাজ গড়তে হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম, নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ময়মনসিংহের নান্দাইলে সোমবার(১৩ জুলাই)বিকালে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে পাঁচরুখী মৌলভীবাজারে প্রবাসী যুব কল্যাণ পরিষদ বনাম প্রবাসী ছাত্র কল্যাণ পরিষদ এক হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আতিকুর রহমান তৌফিকের সভাপতিত্বে ও ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মেহেদী হাসান শুভ্র,র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা ও ইমাম হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এএস‌এম শফিকুল ইসলাম সোহেল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের যুগ্ম সম্পাদক শাহীন আলম দোনী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম সহ প্রমুখ।
উক্ত খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শক। প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে তরুণদের একটি অংশ মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধির দিকে ঝুঁকে পড়ছে। তাদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বক্তারা বলেন, খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না, বরং যুবসমাজকে অপরাধ ও মাদকের মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়ক হবে।এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সমাজসেবী, ক্রীড়াপ্রেমী এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category