• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
Headline
জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলার মাসিক সভা অনুষ্ঠিত ফকিরহাটে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভায়, হাসনাত আব্দুল্লাহ জেলা পুলিশ, সাতক্ষীরার মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ সন্দ্বীপ থানার ওসি সুজন হালদার শ্রেষ্ঠ নির্বাচিত সাতক্ষীরা তরুণীর সঙ্গে ভিডিও ভাইরাল,জামায়াত এমপি বললেন দ্বিতীয় স্ত্রী আপনাদের দোয়া ও পরামর্শ নিয়েই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবো ,হাসনাত আবদুল্লাহ বাগেরহাটে ব্যানার নিয়ে মিছিলের চেষ্টা ছাত্রলীগের ১৭ কর্মী আটক বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ ১০ পুলিশ সদস্যের বদলী উপলক্ষে ভৈরব হাইওয়ে থানায় বিদায় সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান

নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললেন ব্যবসায়ী

রফিকুল ইসলাম, নান্দাইল( ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ময়মনসিংহের নান্দাইলে বিএনপি নেতা মো. শহিদুজ্জামান মিল্টনের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে এক ব্যবসায়িকে হয়রানি করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ব্যবসায়ী মো: শফিকুল ইসলাম বুধবার (১৭ জুন) দুপুরে নান্দাইল পুরাতন বাজার (সাবরেজিস্টার অফিস সংলগ্ন) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ তুলে ধরেন ।

অভিযোগ সূত্রে জানাগেছে, মো. শহিদুজ্জামান মিল্টন নান্দাইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য। ব্যবসায়ি শফিকুল ইসলাম জানান, নান্দাইল পৌরসভাধীন সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার (মরহুম) কাজী দেলওয়ার হোসেন ও তাঁর পুত্রের নিকট থেকে ৩.২০ শতাংশ জমি ক্রয় করে নামজারি ও খাজনা সম্পন্ন করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু ওই জমিতে কোনো মালিকানা না থাকা সত্ত্বেও শহিদুজ্জামান মিল্টন তার কাছে টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় মিল্টন প্রশাসনের কাছে একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে তাকে হয়রানি করছেন।
এছাড়াও শহিদুজ্জামান মিল্টন তার আপন ভাইয়ের স্ত্রী ও ভাতিজিকেও হুমকি দেওয়ায় ইতিপূর্বে তার বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে বলেও জানান।

ভুক্তভোগী শফিকুল ইসলাম হয়রানির হাত থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযুক্ত শহিদুজ্জামান মিল্টনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, তাঁর পৈত্রিক সম্পত্তি শফিকুল ইসলাম বেআইনীভাবে দখলে নিয়েছে, তাছাড়াও সরকারি সম্পত্তি দখলে নেওয়ায় শফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় মিথ্যা অপবাদ ছড়াচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category