• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, কোডিন ফসফেটসহ গ্রেপ্তার ১ পাঁচবিবিতে ঘরের তীরের সঙ্গে ঝুলছিল কিশোরীর মরদেহ টুঙ্গিপাড়ায় ১০ কিলোমিটার সড়ক যেন অপরাধের অভয়ারণ্য ইউএনডিপি-জেলা পরিষদের যৌথ প্রকল্প নিয়ে রাঙ্গামাটিতে অবহিতকরণ সভা নওগাঁয় হানিট্র্যাপে সাড়া দিয়ে ফাঁদে চেকের ফাঁদে শিক্ষক, গ্রেপ্তার ৪ কুলিয়ারচরে মেয়র পদে তরুণ নেতা নূরুল ইশরাক-কে চান নাগরিক ও ভক্তবৃন্দরা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের কুমিল্লায় মাদক উদ্ধারে পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক মাধবপুরে সাবেক মেয়র শাহ মো. মুসলিম গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের জন্মদিন উদযাপন

আলমগীর পাঠান, নরসিংদী প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নরসিংদী প্রতিনিধি:আজ (২১ আগষ্ট) নারায়ণপুর ইউনিয়ন (৯নং ওর্য়াড) বিএনপি কার্যালয়ে নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন শ্যামলের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এই আনন্দঘন অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানের শুরুতেই নেতাকর্মীদের উপস্থিতিতে কেক কেটে প্রিয় নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। এরপর নারায়ণপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন শ্যামলের দীর্ঘায়ু, সুস্থতা এবং শুভকামনা জানিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​আলোচনা সভায় বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত রাখতে নারায়ণপু ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন শ্যামল দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব এবং সাংগঠনিক দক্ষতায় স্থানীয় বিএনপি আরও শক্তিশালী হয়ে উঠেছে।নেতা-কর্মীরা তাঁর নেতৃত্বের প্রশংসা করেন এবং আগামী দিনের দলীয় কর্মসূচিতে তাঁর সুদৃঢ় নেতৃত্ব প্রত্যাশা করেন।

​সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন শ্যামল উপস্থিত সবাইকে ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “আপনাদের এই ভালোবাসা আমাকে দলের প্রতি আরও নিবেদিতভাবে কাজ করার প্রেরণা দেয়। আগামী দিনে যেকোনো আন্দোলন-সংগ্রামে এবং জনগণের অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকব।

নরসিংদী জেলা যুবদলের সাবেক সদস্য মোঃ বাবুল মিয়া পরিচালনায় উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল বাছেদ মাষ্টার, নরসিংদী জেলা সেচ্ছাসেবক দলের ক্ষুদ্র ও কুঠির বিষয়ক সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ(বি.এ), নারায়ণপুর ইউনিয়ন বিএনপির নেতা মিন্টু মিয়া, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মোঃ জাকির হোসেন ফরাজী, নারায়ণপু ইউনিয়ন ছাত্রদলের মোঃ জোনায়েদ, বিদ্যুৎ মিয়া’সহ স্থানীয় অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category