শিরোনাম :
শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি ভৈরবে নিখোঁজের চারদিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চক্র কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ভূরুঙ্গামারীতে ৭ বছরেও শেষ হয়নি ১৩৬ কোটি টাকার সেতুর কাজ চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি আটক ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুলিশের অভিযানে মাদক সম্রাট হুমায়ুন আটক হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক, সীমান্তে বিজিবি’র অভিযানে আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁ’দা’বা’জির বিরুদ্ধে মা’নববন্ধন
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি / ২৮ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র প্রচারে অংশ নেওয়া নারী নেত্রী মিসেস মনিরা ইসলাম সংসদে প্রতিনিধিত্ব করতে চান। তিনি সংরক্ষিত নারী আসনের এমপি হতে চান। মনিরা ইসলাম বিএনপি’র মনোনয়নে সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার বিষয়ে আশাবাদী। তিনি মনে করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে এ সুযোগ করে দিলে তিনি সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

মিসেস মনিরা ইসলাম বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলামের সহধর্মিনী।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদে ৫০টি নারী আসন সংরক্ষিত। সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে এসব আসনের নির্বাচনের কাজ সম্পন্ন করতে হবে। অর্থাৎ চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন কমিশন (ইসি) এসব আসনের ভোট আয়োজন করবে। সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ভোট দেবেন ত্রয়োদশ সংসদের নবনির্বাচিত সদস্যরা। ইতোমধ্যে ইসি এই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

বাগেরহাটে অনেক নারীনেত্রী আশাবাদী হয়ে সংরক্ষিত নারী আসন পেতে তদবির ও লবিং চালিয়ে যাচ্ছেন। তুমুল প্রতিযোগিতা চলছে তাদের মধ্যে। সে দৌড়ে পিছিয়ে নেই মিসেস মনিরা ইসলাম। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন চাই। এ দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে। আমি প্রচণ্ড পরিশ্রম করতে পারি। আছে অভিজ্ঞতাও। নারী ও শিশুদের জন্য অনেক দিন ধরে কাজ করে আসছি। প্রধানমন্ত্রী যদি আমার ওপর আস্থা রাখেন, তা হলে অবশ্যই আমি তার মূল্যায়ন করব।

মিসেস মনিরা ইসলাম আরো বলেন, ছোটবেলা থেকেই জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। আমার পরিবার বিএনপি পরিবার। কয়েক বছর লন্ডনে থাকলেও সেখানে থেকে দেশে আমার এলাকার বিএনপি নেতাকর্মীদের পাশে থেকেছি, তাদের সহযোগিতা করেছি। বিগত সরকারের আমলে শুধু বাগেরহাট নয়, পুরো দক্ষিণাঞ্চল ছিল অবহেলিত। আমি এই জনপদের মানুষ, এই জনপদের মানুষের জন্য কাজ করতে চাই। ইতোমধ্যে মনোনয়নের ব্যাপারে যাদের নাম শোনা যাচ্ছে তাদের প্রত্যেকের থেকেই যোগ্যতা ও অভিজ্ঞতার দিকে আমি এগিয়ে রয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি মনোনীত করলে তার মর্যাদা রাখতে পারব বলে আশা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category