ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামে পুকুর সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নয়াবাড়ির ফজলুল হক উরুপে চেয়ারম্যান গোষ্ঠি ও পুর্বপাড়া দুই গোষ্টির মাঝে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। ৪ঠা সেপ্টেম্ভর ২০২৬ রোজ শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। এতে নাজিমউল্লাহ (২৫) নামে এক যুবক নিহত হয়।সে ওই গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।আব্দুল আওয়ালের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।
জানা যায়, ৪ সেপ্টেম্বর রোজ শুক্রবার জুমার নামাজের পর বুড়িশ্বর গ্রামের আব্দুল আউয়াল গোষ্ঠি ও ফজলুল হক মিয়ার গোষ্ঠির মধ্যে একটি পুকুর সংক্রান্ত বিষয় নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।যা মুহূর্তেই সহিংস সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।
জানা গেছে বুড়িশ্বর গ্রামে একটি পুকুর রযেছে।এক গোষ্টি কাগজের বলে পুকুরটি দাবী করলেও ফজলুল হকের গোষ্টি কাগজ ছাড়াই তার দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করে আসছে।তারা জানায় ফজলুল হকের গোষ্টির লোকজন শক্তিশালী বলে তাদের সামনে কেউ কথা বলতে সাহস পায়না। তাছাড়াও ফজলুল হক বুড়িশ্বর ইউনিয়ন বিএনপি সহ সভাপতি।এ ভয়ে কেউ মুখ খোলেনি।তবে পুকুরটি নিয়ে দীর্ঘদিন যাবৎ আদালতে মামলা চলমান রয়েছে।
এবিষয়ে জানতে চাইলে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত জানায়, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়ে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।