• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
Headline
জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলার মাসিক সভা অনুষ্ঠিত ফকিরহাটে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভায়, হাসনাত আব্দুল্লাহ জেলা পুলিশ, সাতক্ষীরার মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ সন্দ্বীপ থানার ওসি সুজন হালদার শ্রেষ্ঠ নির্বাচিত সাতক্ষীরা তরুণীর সঙ্গে ভিডিও ভাইরাল,জামায়াত এমপি বললেন দ্বিতীয় স্ত্রী আপনাদের দোয়া ও পরামর্শ নিয়েই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবো ,হাসনাত আবদুল্লাহ বাগেরহাটে ব্যানার নিয়ে মিছিলের চেষ্টা ছাত্রলীগের ১৭ কর্মী আটক বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ ১০ পুলিশ সদস্যের বদলী উপলক্ষে ভৈরব হাইওয়ে থানায় বিদায় সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান

নি’খোঁজের দুই দিন পর পুকুরে মিলল শিশুর লা’শ

মো.রুবেল মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ২২ জুন, ২০২৬

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুই দিন পর সেঁজুতি মালো (৮) নামে এক শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলা পরিষদসংলগ্ন পুকুর থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ।

সেঁজুতি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকার ফালু চন্দ্র মালোর মেয়ে। তিনি স্থানীয় আদর্শ শিশু কানন প্রি ক্যাডেট বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে খেলতে গিয়ে সেঁজুতি নিখোঁজ হয়। দীর্ঘ সময় পার হলেও সে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। পরে এলাকায় মাইকিং করা হয় এবং থানায় সাধারণ ডায়েরি করা হয়।
সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা উপজেলা পরিষদের পুকুরে একটি শিশুর দেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে।

এদিকে পরিবারের একাধিক সদস্য দাবি করেছেন, রোববার রাতে তাদের কাছে একটি ফোনকল আসে। কলদাতা সেঁজুতিকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
নিহত শিশুর বাবা ফালু চন্দ্র মালো বলেন, ‘আমার ছোট্ট মেয়েটিকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে। আমি এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category