• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Headline
জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলার মাসিক সভা অনুষ্ঠিত ফকিরহাটে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভায়, হাসনাত আব্দুল্লাহ জেলা পুলিশ, সাতক্ষীরার মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ সন্দ্বীপ থানার ওসি সুজন হালদার শ্রেষ্ঠ নির্বাচিত সাতক্ষীরা তরুণীর সঙ্গে ভিডিও ভাইরাল,জামায়াত এমপি বললেন দ্বিতীয় স্ত্রী আপনাদের দোয়া ও পরামর্শ নিয়েই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবো ,হাসনাত আবদুল্লাহ বাগেরহাটে ব্যানার নিয়ে মিছিলের চেষ্টা ছাত্রলীগের ১৭ কর্মী আটক বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ ১০ পুলিশ সদস্যের বদলী উপলক্ষে ভৈরব হাইওয়ে থানায় বিদায় সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান

নিজ কন্যাকে ধ’র্ষ’ণে’র অ’ভিযোগে বাবাকে গ্রে’প্তা’র করেছে পুলিশ

মোহাম্মদ মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২০ মে, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী প্রবাসে থাকার সুযোগে নিজ কিশোরী (১৫) কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় রফিকুল ইসলাম (৩৬) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২০ মে) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে ভোরের দিকে শহরের ছয়ঘরিয়া এলাকার ভাড়াটে বাসা থেকে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।

গ্রেফতার রফিকুল ইসলাম জেলার নাসিরনগর উপজেলার নুরপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরীর মা ছয় বছর ধরে সৌদি আরব প্রবাসী। সে তার বাবার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া শহরের ছয়ঘড়িয়া এলাকায় একটি ভাড়াটে বাসায় বসবাস করে আসছে। সম্প্রতি কিশোরীর মা বাংলাদেশে এসে ছুটি কাটিয়ে দুই সপ্তাহ আগে ফের সৌদি আরবে চলে যান। এরপর থেকে ভুক্তভোগী কিশোরী তার দুই ছোট বোন ও বাবা সেই ভাড়াটে বাসায় বসবাস করে আসছিলেন।

শনিবার (১৬) রাতে ওই কিশোরীকে ধর্ষণ করেন রফিকুল ইসলাম। এসময় বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেন। সোমবার (১৮ মে) সকালে ফের ধর্ষণচেষ্টা চালান রফিকুল ইসলাম। এসময় ওই কিশোরী পালিয়ে গিয়ে বিষয়টি আশপাশের লোকজনদের জানায়। পরে সদর মডেল থানায় বাবার বিরুদ্ধে মামলা করে।

মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, অভিযুক্তকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category