শিরোনাম :
কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে ১৯ জনই হারিয়েছেন জামানত টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২ কুলিয়ারচরের ফেদাউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শেখ হাসিনার চাচা শিক্ষা উদ্যোক্তা শেখ কবির হোসেনের জানাযা সম্পন্ন টিকটকে পরিচয় সন্তান রেখে উধাও দুই নারী,থানায় অভি’যোগ ড.রেজা কিবরিয়াকে অভিনন্দন জানালেন স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া একে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর-৫ জনসাধারণ চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বো’মা বি’স্ফো’র’ণে দুজন নি/হ/ত আ’হ’ত ৩
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

নির্বাচনকে ঘিরে ‎হবিগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন, জোরদার নিরাপত্তা ব্যবস্থা

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি / ৩৮ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে হবিগঞ্জ জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।ভোটগ্রহণকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ রাখতে জেলার নয়টি উপজেলায় ১৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
‎বিজিবির সদস্যরা ইতোমধ্যে টহল কার্যক্রম শুরু করেছেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থান, স্থাপনা ও ভোটকেন্দ্রসংলগ্ন এলাকায় স্থাপন করা হয়েছে বেইজ ক্যাম্প। নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ও আধুনিক প্রযুক্তির ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলছে।

‎শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বিএম তৌহিদ হাসান।

‎তিনি বলেন, “মানুষ যেন ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারে, সেটিই আমাদের প্রধান লক্ষ্য। সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জোরদার করা হয়েছে।”

‎কর্নেল তৌহিদ জানান, নির্বাচনী দায়িত্ব পালনে জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি মাঠে কাজ করছে। প্রতিটি উপজেলার ভোটকেন্দ্র সরেজমিন পরিদর্শন শেষ হয়েছে বলেও জানান তিনি।

‎সংবাদ সম্মেলনে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমানসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category