• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

নির্বাচনী প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করা হবে: এমপি রাহাদ

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেছেন, নির্বাচনের
আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করা হবে। জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন উল্লেখ করে তিনি বলেন, বাগেরহাটের মাটি ও মানুষের সঙ্গে তার আত্মিক সম্পর্ক রয়েছে। তাই এলাকার মানুষের
সেবা করা তার দায়িত্ব।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বাগেরহাটের ধানসিড়ি কনফারেন্স রুমে
‘নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত বিষয়সমূহের বাস্তবায়ন ও জবাবদিহিতা: ফলোআপ সভা’-তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের আয়োজনে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশন এইড
বাংলাদেশের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।

এমপি শেখ মনজুরুল হক রাহাদ বলেন, নির্বাচনের আগে জনগণের সমস্যা,
প্রত্যাশা ও দাবিগুলো গুরুত্ব দিয়ে শোনা হয়েছে। এখন সেসব প্রতিশ্রুতির
বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, এলাকার মানুষের
উন্নয়ন ও সেবা নিশ্চিত করতে জনপ্রতিনিধি, প্রশাসন এবং জনগণকে
সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় বাগেরহাটের জলবায়ু পরিবর্তন, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, লবণাক্ততা, নদীভাঙন, নিরাপদ পানির সংকট, কৃষির উৎপাদনশীলতা হ্রাস, বেকারত্ব ও
সামাজিক বৈষম্য’সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি
দুর্যোগ-সহনশীল অবকাঠামো, নারী-শিশু ও প্রতিবন্ধীবান্ধব আশ্রয়কেন্দ্র, টেকসই বেড়িবাঁধ, নিরাপদ সুপেয় পানি, খাস পুকুর পুনঃখনন এবং
জলবায়ু-সহনশীল কৃষির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় যুব ও যুব নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা বৃদ্ধি, জলবায়ু উদ্বাস্তুদের অন্তর্ভুক্তি, প্লাস্টিক ও
পানি-মাটি দূষণ নিয়ন্ত্রণ, সাইবার নিরাপত্তা, বাল্যবিবাহ ও নারী পাচার
প্রতিরোধ, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের
বিষয়ও উঠে আসে।

বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান
মিলনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আনিসুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক অপূর্ব
লাল সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, সমাজসেবা অফিসার (রেজি.) হুমায়ুন কবির, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মো. সামসুজ্জোহা, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন
লিটন, সচিব জাহাঙ্গীর হোসেন আকন, ষাটগম্বুজ ইউনিয়নের সচিব শেখ আলতাফ হোসেন, রামপাল সদর ইউনিয়নের সচিব সুশীল চন্দ্র দাস, আলোকিত বাগেরহাটের
সভাপতি এসএম আরাফাত হোসেন এবং সাংবাদিক সৈয়দ শওকত হোসেন’সহ বিভিন্ন
শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর অগ্রগতি পর্যালোচনা, অসম্পূর্ণ উদ্যোগ চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে নিয়মিত সংলাপের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category