• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত

তপন দাস, নীলফামারী প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

নীলফামারীতে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসুচি পালন করা হয়েছে । শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী শুকান দিঘি মধ্যপাড়ায় অবস্থিত জেলার একমাত্র বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বৌদ্ধ বিহারের সভাপতি উত্তম কুমার মালো সহ স্হানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তি বর্গ। উক্ত বৃক্ষ রোপন কর্মসুচিতে বৌদ্ধ বিহারে বিভিন্ন প্রজাতীর ফলজ বনজ ও ওষুধি গাছের শতাধিক চারা রোপণ করা হয় এবং বিহারে আহত ভক্তদের মাঝে গাছের চারা বিতরন করা হয় । এসময় বৌদ্ধ বিহারের সভাপতি উত্তম কুমার মালো বলেন জেলার একমাত্র বৌদ্ধ বিহার টি আজ অবহেলা এবং অযত্নের মধ্যে পড়ে আর্থিক সংকটের কারনে আমরা বৌদ্ধ বিহারটির সংস্কারের কাজ করতে পারছি, বিহার টি পুকুরের পাশে হওয়ার কারনে সামান্য বৃষ্টি হলে বিহারটির মাটি পানিতে ভিজে পুকুরে চলে যায় এবং বিহারে আসার রাস্তা টিও বৃষ্টির পানিতে পুকুরের গর্তে বিলিন হয়ে যাচ্ছে তাই যদি উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসক যদি আমাদের এই অবহেলিত বৌদ্ধ বিহারটির দিকে একটু নজর দিত হলে আমাদের একটু ভালো হতো কারন রাস্তা টি ভেঙ্গে যাওয়ার কারনে ভক্তরা বিহারে আসতে পারে না বলে তিনি জেলা প্রশাসক বা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। বিহারে আগত কয়েকজন ভক্ত এবং শিক্ষার্থী বলেন আমরা নিয়মিত এই বৌদ্ধ বিহারে আসি বিহারে আসার রাস্তা টি বৃষ্টির পানিতে পুকুরে ভেঙ্গে গেছে এবং আমাদের বৌদ্ধ বিহার টি জেলার একমাত্র বৌদ্ধ বিহার এই বৌদ্ধ বিহারটি ও যেকোন সময় পুকুরে ভেঙ্গে পড়ে যেতে পারে তাই প্রশাসনের প্রতি আমাদের বিশেষ অনুরোধ তারা যেন আমাদের বৌদ্ধ বিহারটির দিকে একটু নজর দেন বিহার টি সংস্কারের জন্য যেন কিছু অনুদান প্রদান করেন
বৃক্ষ রোপন কর্মসুচি পালন শেষে বিহারে আগত ভক্ত ও বিহারের শিক্ষার্থীদের প্রসাদ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category