• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
Headline
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, আটক ২২ কুলিয়ারচরে জুয়েল হ’ত্যা: প্রতিবাদে সড়ক অবরোধ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ওয়াদুদ ভুঁইয়ার উপহারে চেংগী নদীতে নৌকা, স্বস্তি আট-দশ গ্রামের মানুষের কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত নান্দাইলে যুবদল নেতা ফেরদৌসকে কু’পিয়ে আ’হত আটক ২ হালুয়াঘাটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় জরুরি সভা চালের ড্রামের ভেতর মিললো ২০৭ পিস ট্যাপেন্টাডল আটক ১ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য কুমিল্লা সদর হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা ঠাকুরগাঁওয়ে তিনজনের এক মাসের কা’রাদ’ণ্ড

পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে রাণীনগর উপজেলা প্রশাসনের সাপ্তাহিক কর্মসূচি

রাজেকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ৬ জুন, ২০২৬

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করতে নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদ চত্বর, সরকারি অফিসসমূহ এবং কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকার আশপাশে সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এই পরিচ্ছন্নতা অভিযানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় তারা উপজেলা পরিষদ চত্বর, অফিস ভবনের আশপাশ, সড়কের পাশে জন্মানো আগাছা অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন।

অংশগ্রহণকারীরা জানান, পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং সুস্থ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত এ ধরনের উদ্যোগ সরকারি দপ্তরগুলোর মধ্যে দায়িত্ববোধ ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলেও তারা মনে করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান বলেন, পরিচ্ছন্নতা একটি চলমান প্রক্রিয়া। নিজেদের কর্মস্থল ও আবাসিক এলাকার পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যসম্মত রাখা আমাদের নৈতিক দায়িত্ব। এ লক্ষ্যেই প্রতি সপ্তাহে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category