• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠের লড়াইয়ে মেম্বার পদপ্রার্থী মোঃ নুরুল ইসলাম

আলমগীর পাঠান, নরসিংদী প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

আসন্ন আমলাবো ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৯নং ওয়ার্ডে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এ ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন সর্বস্তরের মানুষের প্রিয় মুখ মোঃ নুরুল ইসলাম।প্রতিদিন তিনি ওয়ার্ডের সর্বস্তরের ভোটারদের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

​ওয়ার্ডের সচেতন নাগরিকদের মতে, এলাকাটি দীর্ঘদিন যাবত রাস্তাঘাটের সমস্যাসহ নানাবিধ নাগরিক সুবিধাবঞ্চিত। মোঃ নুরুল ইসলাম প্রার্থী হওয়ায় নতুন আশা দেখছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা মোঃ আহমেদ আরমান বলেন, আমরা এমন একজন প্রতিনিধি চাই যিনি সব সময় বিপদে-আপদে পাশে থাকবেন। নুরুল ইসলাম মামা দীর্ঘদিন ধরে আমাদের সুখ-দুঃখে পাশে আছেন। তিনি মেম্বার নির্বাচিত হলে ওয়ার্ডের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে বলে আমাদের বিশ্বাস।

​মোঃ মিঠুন মিয়া জানান, আমরা সততা ও ন্যায়পরায়ণতার পক্ষে। নুরুল ইসলাম একজন ভালো মানুষ, তিনি নির্বাচিত হলে আমাদের ওয়ার্ডের বঞ্চনা দূর হবে।

​নিজের প্রার্থিতা ও পরিকল্পনার বিষয়ে মোঃ নুরুল ইসলাম বলেন,আমি অবহেলিত ৯নং ওয়ার্ডকে একটি আধুনিক ও মাদকমুক্ত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি মেম্বার নির্বাচিত হলে আমার দরজা ২৪ ঘণ্টা সাধারণ মানুষের জন্য খোলা থাকবে। ভোটারদের ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category